ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। মাঝে আর মাত্র একদিন। ৫ জানুয়ারি থেকে অভিযান শুরু করছে ত্রিপুরা। প্রতিপক্ষ গোয়া। ঘরের মাঠে এমবিবি স্টেডিয়ামে হবে ম্যাচটি। ঐতিহ্যবাহী রঞ্জি ট্রফি ক্রিকেটে। দুই দলই প্রস্তুত। আজ, বুধবার দু দলের খেলোয়াররাই প্রয়োজনীয় প্র্যাকটিস করে নিয়েছেন। আগামীকালও হালকা প্র্যাকটিসে নিজেদের জড়িয়ে রাখবেন। সারা দেশ জুড়ে রঞ্জি ট্রফি টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ৫ জানুয়ারি থেকে। ত্রিপুরার মতো গোয়ারও এটি মরশুমের প্রথম রঞ্জি ম্যাচ। প্রথম ম্যাচ নিয়ে সব কটি দলেরই একপ্রকার চাপা উৎকণ্ঠা কাজ করে। গোয়া তুলনামূলক নতুন দল হলেও ত্রিপুরা কিছুতেই হালকাভাবে নিতে নারাজ। এদিকে, আজ প্র্যাক্টিস মাঠে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তথা প্রাক্তন রঞ্জি অধিনায়ক তিমির চন্দ এবং টিসিএ-র বর্তমান নির্বাচিত সচিব তাপস ঘোষ প্রমূখ উপস্থিত থেকে এমবিবি স্টেডিয়ামে এবারকার মরশুমে জাতীয় স্তরের ম্যাচ শুরু হওয়ার প্রাক্কালে বিস্তারিত দেখেন এবং খোঁজখবর নেন। রাজ্য ক্রিকেটের মানোন্নয়নের লক্ষ্যে ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট সংগঠক প্রত্যেককে এখনই এগিয়ে আসা প্রয়োজন বলে ক্রিকেট মহলের প্রত্যাশা।

রঞ্জি ট্রফি : জয়ের লক্ষ্যে ঘরের মাঠে প্রথম ম্যাচে ত্রিপুরা কাল থেকে গোয়ার মুখোমুখি
Tags:
Releated Posts
ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়
নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…
সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে নেদারল্যান্ডস, দলের প্রত্যাবর্তনের প্রশংসায় ভ্যান ডাইক
হিউস্টন, ২১ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করার পর দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন…
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…


















