News Flash

  • Home
  • প্রধান খবর
  • সেবি-তেই ভরসা শীর্ষ আদালতের, আদানি-হিন্ডেনবার্গ মামলায় সিট গঠনের দাবি ওড়াল সুপ্রিম কোর্ট
Image

সেবি-তেই ভরসা শীর্ষ আদালতের, আদানি-হিন্ডেনবার্গ মামলায় সিট গঠনের দাবি ওড়াল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.) : আদানি-হিন্ডেনবার্গ মামলায় গৌতম আদানির সংস্থার ভবিষ্যতের রাশ রইল সেবি-র হাতেই। সেবি-তেই আস্থা রেখে আদানি-হিন্ডেনবার্গ মামলায় সিট গঠনের দাবি উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। বুধবার কেন্দ্রীয় সরকার ও সেবি-কে নিয়ন্ত্রক কাঠামোকে শক্তিশালী করার জন্য বিশেষজ্ঞ কমিটির সুপারিশ বিবেচনা করতে বলেছে সুপ্রিম কোর্ট। এরপরই সিট তদন্তের দাবি খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।

সর্বোচ্চ আদালত এদিন সেবি-কে নির্দেশ দিয়েছে, আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে ২৪টির মধ্যে দু’টি মুলতুবি হয়ে থাকা মামলার তদন্ত ৩ মাসের মধ্যে শেষ করতে হবে। কেন্দ্রীয় সরকার এবং সেবি আদালত-নিযুক্ত প্যানেলের সুপারিশের ভিত্তিতে কাজ করার কথা বিবেচনা করবে। সুপ্রিম কোর্ট বলেছে, সেবি-র নিয়ন্ত্রক কাঠামোতে প্রবেশের ক্ষেত্রে এই আদালতের ক্ষমতা সীমিত। সুপ্রিম কোর্টের এই রায়ে খুশি ব্যক্ত করেছেন গৌতম আদানি। তিনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “সুপ্রিম কোর্টের রায় বুঝিয়ে দিল, সত্যের জয় হয়েছে। যারা আমাদের পাশে থেকেছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। ভারতের প্রবৃদ্ধির গল্পে আমাদের নম্র অবদান অব্যাহত থাকবে।”

Releated Posts

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026

ভারতের জন্য ৪২৮ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন করল আমেরিকা

ওয়াশিংটন, ২২ জুন : ভারতের জন্য মোট ৪২৮.২ মিলিয়ন মার্কিন ডলারের দুটি প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে আমেরিকা।…

ByByNews Desk Jun 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে চলতি সপ্তাহে একাধিক বৈঠক, জানালেন সের্গিও গর

নয়াদিল্লি, ২২ জুন : প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা আরও…

ByByNews Desk Jun 22, 2026

ডিসেম্বরের মধ্যেই ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি, ২০২৭ সালের শুরুতে কার্যকর হওয়ার সম্ভাবনা: পীযূষ গোয়েল

মুম্বই, ২১ জুন (আইএএনএস): ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চলতি বছরের…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top