News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে জিআইএস অ্যাসিস্ট্যান্ট বাছাই, ১২ জানুয়ারি ‘ওয়াক ইন ইন্টারভিউ’
Image

করিমগঞ্জে জিআইএস অ্যাসিস্ট্যান্ট বাছাই, ১২ জানুয়ারি ‘ওয়াক ইন ইন্টারভিউ’

করিমগঞ্জ (অসম), ২ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জে মিশন বসুন্ধরা ৩.০-এর অধীনে পাঁচজন জিআইএস অ্যাসিস্ট্যান্ট বাছাই করতে আগামী ১২ জানুয়ারি, শুক্রবার সকাল ১০টায় জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে এনআরসি ভবনে ‘ওয়াক ইন ইন্টারভিউ’ অনুষ্ঠিত হবে। এই পদের জন্য ইচ্ছুক ভারতীয় নাগরিক প্রার্থী যাঁদের প্রয়োজনীয় যোগ্যতা ইত্যাদি রয়েছে তাঁদের ১২ জানুয়ারি সকাল ১০টায় সিলেকশন কমিটির সামনে উপস্থিত হতে বলা হয়েছে।

এতে প্রার্থীদের নির্দিষ্ট মাসিক পারিশ্রমিক ২৫ হাজার টাকা করে প্রদান করা হবে। এই পদের জন্য প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা ভূগোল, ভূতত্ত্ববিদ্যা, অঙ্ক, জিও-ইনফরমেটিক্স, পদার্থবিদ্যা, কম্পিউটার সাইন্সে স্নাতক ডিগ্রি অথবা জিআইএস ও রিমোট সেন্সিং বা জিও-ইনফরমেটিক্স ক্ষেত্রে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে অথবা জিআইএস ও রিমোট সেন্সিং বা জিও-ইনফরমেটিক্সে এমটেক বা এমএসসি, ভূগোল ভূতত্ত্ববিদ্যা অঙ্ক, পরিবেশ বিজ্ঞান, জিও ইনফরমেটিক্স সহ যে কোনও একটি বিষয়ে এমসিএ, এমএ বা এমএসসি অথবা জিআইএস রিমোট সেন্সিং বা জিও ইনফরমেটিক্সে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীদের বয়স ২০২৩ সালের ১ জানুয়ারি ২১-এর উর্ধ্বে এবং ৪৫ বছরের মধ্যে হতে হবে। বিস্তারিত বিবরণ করিমগঞ্জের জেলাশাসকের কার্যালয়ে নোটিশ বোর্ড ও অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top