News Flash

Image

করিমগঞ্জের সুতারকান্দি সীমান্তে বিএসএফ-বিজিবির শুভেচ্ছা বিনিময়

করিমগঞ্জ (অসম), ২ জানুয়ারি (হি.স.) : ভারত এবং বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বিভিন্ন ধর্মীয় উৎসব, স্বাধীনতা দিবস, বিজয় দিবসে মিষ্টিমুখ করানোর পরম্পরা বহুদিনের। সেই ধারা অব্যাহত রেখে ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে মঙ্গলবার সীমান্ত জেলা করিমগঞ্জে বিএসএফ-এর তরফ থেকে বিজেপি জওয়ানদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

আজ করিমগঞ্জের সুতারকান্দি স্থলবন্দরের ১৩৬০ নম্বর পিলারে বিএসএফ-এর মিজোরাম-কাছাড় ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট এবং শ্রীমঙ্গল সেক্টর কমান্ডারের মধ্যে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করে তাদের মিষ্টি বিতরণ করেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় বিএসএফ অধিকরাকিরা মত বিনিময় করতে গিয়ে বলেন, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিভিন্ন বিশেষ দিবসে বিএসএফের পক্ষ থেকে বিজিবি সদস্যদের মিষ্টি বিতরণ করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে বিজিবি সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের কার্যসূচি ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে এবং বিশ্বাসের পরিবেশ তৈরি করবে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top