News Flash

  • Home
  • দিনের খবর
  • স্ত্রীকে খুনের পর আত্মঘাতী স্বামী, খুনের চেষ্টা মেয়েকেও! নৃশংস ঘটনা নারায়ণপুরে

স্ত্রীকে খুনের পর আত্মঘাতী স্বামী, খুনের চেষ্টা মেয়েকেও! নৃশংস ঘটনা নারায়ণপুরে

কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.): মর্মান্তিক ঘটনা ঘটন নারায়ণপুরের এক বহুতল আবাসনে। ফ্ল্যাটের ভিতর স্ত্রী-মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে, পাশে ঝুলছে স্বামীর দেহ! স্থানীয় বাসিন্দারা তা টের পেয়ে তাঁদের উদ্ধার করেন।

হাসপাতালে নিয়ে গেলে স্বামী-স্ত্রীকে মৃত ঘোষণা করা হয়। শরীরে প্রচুর আঘাত পাওয়া মেয়ের চিকিৎসা চলছে এক বেসরকারি হাসপাতালে। তবে তাঁর শারীরিক অবস্থাও গুরুতর বলে জানা গিয়েছে। তদন্তে নেমে পুলিশ কর্তাদের অনুমান, স্ত্রীকে খুনের পর মেয়ের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ওই ব্যক্তি। তার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।

শনিবার দুপুর নাগাদ বিধাননগর এলাকার নারায়ণপুরের এক আবাসন ঘিরে ছড়ায় শোরগোল। ‘হ্যাভলক’ আবাসনের এক ফ্ল্যাট থেকে রক্তাক্ত ও ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্বামী-স্ত্রীর দেহ। স্থানীয়রাই প্রথমে বিষয়টি পুলিশকে জানান। নারায়ণপুর থানা থেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছন।

পুলিশ সূত্রে খবর, সাগর মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি স্ত্রী রূপার গলায় ধারালো অস্ত্রের কোপ দিয়ে খুন করে, মেয়ের উপরও হামলা চালান। তার পর আত্মঘাতী হয়। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আবাসনের থেকে নিচতলায় ঘরের মধ্যে থেকে তাঁদের দেহ উদ্ধার করেন। রক্তাক্ত অবস্থায় পাশে পড়ে ছিলেন মেয়ে। তিনি জীবিত রয়েছেন, বুঝতে পেরে তড়িঘড়ি তাঁকে চিনার পার্কের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, ব্যবসা সংক্রান্ত কারণে স্ত্রী এবং কন্যাকে খুন করে আত্মঘাতী হতে চেয়েছিলেন সাগর। স্ত্রীকে মারতে পারলেও কন্যাকে মারতে পারেননি। তাঁদের বাড়ি থেকে ব্লেড, দড়ি উদ্ধার করা হয়েছে। সাগরের স্ত্রীর গলায় আঘাতের চিহ্ন ছিল। কিশোরীর গলাতেও আঘাত রয়েছে বলে জানান পুলিশ কমিশনার গৌরব শর্মা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সুখী পরিবার হিসেবেই তাঁরা মুখোপাধ্যায় দম্পতিকে দেখেছেন। কী কারণে হঠাৎ এমন ঘটনা ঘটল, সে বিষয়ে কোনও ধারণাই করতে পারছেন না তাঁরা। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে হ্যাভলক আবাসনে।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top