News Flash

  • Home
  • বিনোদন
  • শেষবারের মত ‘কেবিসি’র সঞ্চালকের চেয়ারে অমিতাভ, বিদায়বেলায় আবেগপ্রবণ বিগ বি
Image

শেষবারের মত ‘কেবিসি’র সঞ্চালকের চেয়ারে অমিতাভ, বিদায়বেলায় আবেগপ্রবণ বিগ বি

শেষবারের মতো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালকের চেয়ারে অমিতাভ বচ্চন। অন্তিম লগ্নে বিগ বির চোখ ছাপিয়ে জল! সম্প্রতি কেবিসির ১৫তম মরশুমের শেষ পর্ব সম্প্রচারিত হল। যেখানে হাজির ছিলেন বিদ্যা বালন, শিলা দেবী, শর্মিলা ঠাকুর এবং সারা আলি খানের মতো তারকারা। প্রত্যেকেই বিগ বির সঙ্গে মজার স্মৃতিচারণ করলেন সেই শোয়ে। কিন্তু বিদায় বেলায় সকলের গলাই যেন বুজে এল। বিশেষ করে অমিতাভ বচ্চনের। এই সেই শো, যেখানে সঞ্চালক অমিতাভ বচ্চনের সওয়াল-জবাবের মুখোমুখি হয়ে নাকানিচোবানি খেতে হয়েছে কত বলিউড তারকাকে। তবে আর কোনওদিন টিভির পর্দায় এই ভূমিকায় দেখা যাবে না অমিতাভ বচ্চনকে।

শেষ দিন হেসেখেলে শুটিং করলেও। শোয়ের একদম শেষে অমিতাভকে শ্রদ্ধা জানিয়ে যখন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চের নেপথ্যে ভেসে উঠল এক অন্য সুর, তখনই হাসিঠাট্টার পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে গেল! নেপথ্য কণ্ঠে শোনা গেল, নমস্কার অমিতজি, আমি কেবিসির মঞ্চ। ২৩ বছর আগে আপনার সঙ্গে আমার এবং গোটা দেশের দর্শকদের একটা বন্ধন তৈরি হয়েছিল। সেই সম্পর্ক অবিচ্ছেদ্য এবং আমরা সকলে আপনাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে কেবিসির মঞ্চে বিগ বির কিছু স্মরণীয় মুহূর্ত দেখানো হল। মঞ্চে সঞ্চালকের চেয়ারে বসে অমিতাভ তখন চোখের জল ধরে রাখতে পারছেন না। দর্শকাসনে হাততালির রোল।

অমিতাভের উদ্দেশে তাঁদের মন্তব্য, “আমরা ঈশ্বরকে দেখিনি ঠিকই, কিন্তু উনি ঈশ্বরের প্রিয় সন্তান।” আবেগপ্রবণ বিগ বি নিজেকে সামলে নিয়ে ধরা গলায় বললেন, “আপনাদের এই এক একটা হাততালি আমার কাছে প্রতিটা নিঃশ্বাসের মতো। আপনারাই আমার বন্ধু। আপনারা যা বলেন, আমি শুনি। আপনাদের ইচ্ছেপূরণ কররা চেষ্টা করি।”

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top