News Flash

  • Home
  • খেলা
  • প্রতাপগড়ে কর্পোরেটর কাপ দিবারাত্রি ক্রিকেট আসর শুরু
Image

প্রতাপগড়ে কর্পোরেটর কাপ দিবারাত্রি ক্রিকেট আসর শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। রাজধানী আগরতলা শহরতলী প্রতাপগড় স্থিত গ্রিন‌এরও ক্লাবের উদ্যোগে শুরু হলো কর্পোরেটর কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তিন দিনব্যাপী আয়োজিত দিবারাত্রি এই ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শুক্রবার সন্ধ্যায়। টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিকা দাস, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা যুব মোর্চার প্রদেশ সভাপতি নবদল বণিক প্রমূখ। নেশা থেকে যুবকদের দূরের রাখার বার্তা নিয়ে এবং যুবকদের মাঠমুখী করার উদ্দেশ্য নিয়েই এই কর্পোরেট  ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। টুর্নামেন্টে বেশ কয়েকটি দল অংশগ্রহণ করে। দিবারাত্রি এই ক্রিকেট আসরের উদ্বোধনী ম্যাচেই যেভাবে ক্রিকেটপ্রেমীদের উপস্থিতি লক্ষ্য করা গেল তাতে নিশ্চিতভাবেই বলা যেতে পারে আগামী দুদিন বেশ জমজমাট হয়ে উঠবে টুর্নামেন্টের লড়াই।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top