News Flash

  • Home
  • দেশ
  • নিয়মমাফিক শারীরিক পরীক্ষায় এসএসকেএম হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়
Image

নিয়মমাফিক শারীরিক পরীক্ষায় এসএসকেএম হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৯ ডিসেম্বর, (হি.স.): শুক্রবার কলকাতার এসএসকেএম হাসাপাতালে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, নিয়মমাফিক শারীরিক পরীক্ষার জন্য এসেছেন। চিন্তার কোনও কারণ নেই।

শুক্রবার দুপুর পৌনে তিনটে নাগাদ আচমকাই এসএসকেএম হাসপাতালে উপস্থিত হন মমতা। উডবার্নে ওয়ার্ডে ঢোকার মুখে দেখেন হাসপাতাল চত্বরে ভিড় জমে গিয়েছে। তা দেখেই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “কী ব্যাপার? এখানে এতো ভিড় কেন?” তার পরই তিনি নিজেই জানিয়ে দেন, “সময় হয় না, তাই চেকআপ করাতে এসেছি। কিছু এক্স রে, ইসিজি করাব।”

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, কয়েক দিন ধরেই মুখ্যমন্ত্রীর ডান কাঁধে একটি ছোট টিউমার হয়েছে। উডবার্ন ব্লকে একটি কেবিন প্রস্তুত রাখা হয়েছে। যদি প্রয়োজন হয়, ব্যবস্থা রয়েছে অস্ত্রোপচার এবং এক্স-রে করানোর।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: ভারতীয়দের সহায়তায় জরুরি নম্বর প্রকাশ ভারতীয় দূতাবাসের

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা ও তথ্যের জন্য জরুরি যোগাযোগ নম্বর…

ByByNews Desk Aug 26, 2026

শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালানো দুই ধর্ষণ মামলার অভিযুক্ত রাজস্থানে গ্রেপ্তার

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার দুই অভিযুক্তকে বুধবার…

ByByNews Desk Aug 26, 2026

হিজাব ইস্যুতে ওয়াইসিকে নিশানা এনডিএ নেতাদের, ‘ভোটব্যাঙ্কের রাজনীতি ও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা’

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): এলাহাবাদ হাইকোর্টের স্কুলের পোশাকবিধি সংক্রান্ত রায়ের সমালোচনা করায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে বুধবার তীব্র…

ByByNews Desk Aug 26, 2026

অপারেশন সিঁদুরে পাকিস্তানের কিরানা হিলসে ভারতীয় লইটারিং মিউনিশন আঘাত হেনে থাকতে পারে: প্রাক্তন সিডিএস অনিল চৌহান

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত কিরানা হিলসে ভারতের একটি…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top