News Flash

  • Home
  • দিনের খবর
  • হরিয়ানা জলজীবন মিশনে উদাহরণ তৈরি করেছে : কেন্দ্রীয় মন্ত্রী চন্দ্রশেখর
Image

হরিয়ানা জলজীবন মিশনে উদাহরণ তৈরি করেছে : কেন্দ্রীয় মন্ত্রী চন্দ্রশেখর

রেওয়াড়ি, ২৯ ডিসেম্বর (হি.স.) : হরিয়ানা জলজীবন মিশনে উদাহরণ তৈরি করেছে, হরিয়ানার রেওয়াড়িতে শুক্রবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী চন্দ্রশেখর।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর এদিন জানান, জলজীবন মিশনের লক্ষ্য পূরণে হরিয়ানা দেশের দ্বিতীয় রাজ্য। তিনি বলেন, আমি জানতে পেরেছি কীভাবে মিশনটি হরিয়ানায় সম্পন্ন করা হয়েছিল। এর ভিত্তিতেই আমি অন্য রাজ্যগুলিকে এমন একটি মডেল তৈরী করতে বলতে পারি। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর শুক্রবার বাওয়ালের রঘুনাথপুর ও চান্দুওয়াস গ্রামে জলজীবন মিশন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
এদিন জলজীবন মিশন অনুষ্ঠানে রাজ্যের সমবায় মন্ত্রী ড. বনোয়ারী লালসহ প্রমুখ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, হরিয়ানা হল দেশের দ্বিতীয় রাজ্য যা জল জীবন মিশনের অধীনে লক্ষ্যমাত্রা পূরণ করেছে। এরা এই লক্ষ্যমাত্রা ২০২২ সালের মার্চেই সম্পূর্ণ করেছে। হরিয়ানা অন্যান্য রাজ্যের জন্য উদাহরণ তৈরি করেছে। কেন্দ্রীয় মন্ত্রী চন্দ্রশেখর বিরোধীদের পেগাসাসের মাধ্যমে গুপ্তচরবৃত্তির অভিযোগের বিষয়ে সাংবাদিকদের জানান, বিরোধীরা এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা প্রতিদিন কিছু মিথ্যা ছড়াচ্ছে। তিনি বলেন, রাজনীতিতে উন্নয়ন নিয়ে আলোচনা করতে হবে। অযথা মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করা উচিত নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ অনেক উঁচুতে পৌঁছেছে। সবাইকে নিয়ে সবার উন্নয়ন করাই আমাদের কাজ। গত সাড়ে নয় বছরে সারাদেশে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। তিনি দাবি করেন, ২০২৪ সালের নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি গতবারের চেয়ে বেশি আসনে জয়ী হবে। দেশের মানুষ আবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন করবে।

Releated Posts

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top