News Flash

  • Home
  • দেশ
  • সারদায় অভিযুক্ত রাজীব কুমার ডিজি, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর
Image

সারদায় অভিযুক্ত রাজীব কুমার ডিজি, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা, ২৮ ডিসেম্বর (হি.স.) : বুধবার মন্ত্রিসভার বৈঠকে রাজ্য পুলিশের অস্থায়ী ডিজি হিসেবে রাজীব কুমারের নাম চূড়ান্ত করা হয়েছে। এ ব্যাপারে প্রথম প্রতিক্রিয়ায় ‘রিটার্ন গিফট’ বলে কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধকারী। পরে এই ব্যাপারে সারদা প্রসঙ্গ টেনে এনে রাজীবের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুভেন্দুবাবুর দাবি, সারদা মামলার প্রমাণ লোপাট করার পুরস্কার পাচ্ছেন রাজীব। রাজীবের বিরুদ্ধে ঝুলে থাকা মামলা যাতে আবার সুপ্রিম কোর্টে ওঠে, সেটার ব্যবস্থা তিনি করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।

রাজীব কুমার সারদা মামলার অন্যতম অভিযুক্ত। এই মামলায় সিবিআই যখন সক্রিয় ছিল তখন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনারের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুভেন্দুবাবুর অভিযোগ, রাজীব কুমার প্রমাণ লোপাট করেছিলেন বলেই সারদার বড়বড় অভিযুক্তরা এখন জেলের বাইরে।

কেন্দ্রীয় তদন্তকারীদের উদ্দেশে শুভেন্দুর অনুরোধ, ‘সিবিআইকে বলব, সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না? সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে। এই মামলা তোলার ব্যবস্থা করুন। এই মামলা যাতে সুপ্রিম কোর্টে ওঠে, তার জন্য আমরা যা করার করব।” বস্তুত রাজীবের নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top