News Flash

  • Home
  • দেশ
  • আসন জটের মাঝেই দলের অবস্থান স্পষ্ট করলেন মমতা
Image

আসন জটের মাঝেই দলের অবস্থান স্পষ্ট করলেন মমতা

উত্তর ২৪ পরগণা, ২৮ ডিসেম্বর (হি.স.): গোটা দেশে লড়াইটা হবে আইএনডিআই জোটের ব্যানারে। তবে বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়বে তৃণমূলই। দেগঙ্গার সভা থেকে জোট নিয়ে নিজের অবস্থান অনেকটাই স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।আইএনডিআই জোটে তৃণমূলের শরিক কংগ্রেস এবং সিপিএম।

বামেদের সঙ্গে রাজ্যে তৃণমূলের কোনওরকম সমঝোতা যে হবে না, সেটা আগেই স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী। দেগঙ্গার সভা থেকে কংগ্রেসকেও যেন বার্তা দিয়ে গেলেন মমতা। স্পষ্ট করে বলে দিলেন, বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়বে তৃণমূলই।

দেগঙ্গার সভায় তৃণমূল নেত্রী বললেন, “আইএনডিআই জোট সারা ভারতবর্ষে থাকবে। আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়বে। মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে। সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে। তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনও দল নয়।”

মমতা এদিন যেভাবে জোর গলায় বলে গেলেন তৃণমূলের মতো অন্য কোনও দল বিজেপিকে শিক্ষা দিতে পারবে না, সেটা বেশ তাৎপর্যপূর্ণ। আরও তাৎপর্যপূর্ণ হল, এদিন ফের বাম-বিজেপি এবং কংগ্রেসকে একাসনে বসিয়েছেন তৃণমূল নেত্রী।

মমতা এদিন বলেন,”বালুকে ওরা গ্রেফতার করিয়েছে যাতে নির্বাচনের কাজ না করতে পারে। আর সেই খুশিতে বাম-বিজেপি আর কংগ্রেস একসঙ্গে মিছিল করতে নেমে পড়েছে।”

আইএনডিআই জোটের চতুর্থ বৈঠকে বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটের একটি রফাসূত্র দিয়েছিলেন তৃণমূল নেত্রী নিজেই। কংগ্রেসকে দুটি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। একই সঙ্গে জোট চূড়ান্ত করার জন্য ৩১ ডিসেম্বর সময়সীমাও দিয়েছিলেন। সেই সময়সীমা শেষের দিকে আসন রফা নিয়ে আর বিশেষ অগ্রগতি হয়নি। এরই মধ্যে তৃণমূল নেত্রীর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top