News Flash

  • Home
  • প্রধান খবর
  • গোষ্ঠীকোন্দল রুখতে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

গোষ্ঠীকোন্দল রুখতে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

উত্তর ২৪ পরগনা, ২৮ ডিসেম্বর (হি.স.): ঝগড়াঝাটি বরদাস্ত নয়, দেগঙ্গায় দলীয় কর্মিসভার মঞ্চে দাঁড়িয়ে সাফ জানালেন তিনি। তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্ব চরমে। এই পরিস্থিতিতে সতীর্থদের সতর্ক করে দিলেন দলনেত্রী।

কারও নাম না করেই এদিন গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা দেন মমতা। তিনি বলেন, “কোনও ঝগড়া বরদাস্ত করব না। বড় হয়েছি বলে কাউকে পাত্তা দেব না। হতে পারে না। আমি শুনছি কেউ কেউ অনেক বড় হয়ে গিয়েছেন। পার্টির কথা মনে রাখছেন না। তৃণমূলে থেকে নিজেকে নয়, মানুষের সেবা করতে হবে।”

দলীয় নেতা-কর্মী থেকে মন্ত্রী সকলকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়ে মমতা বলেন, “মন্ত্রীরা জেলায় বেশি করে ঘুরুন। মানুষের সমস্যার দিকে নজর দিন। দরকার হলে চায়ের দোকানে বসুন।”

লোকসভা নির্বাচনের আগে পুরনো এবং নতুন নেতাদের মিলেমিশে কাজ করার বার্তাও দেন মমতা। সিনিয়র নেতাদের অসম্মান করা যাবে না বলেই সাফ জানান। বলেন, “পুরনো কোনও কর্মী অভিমান করে থাকলে, তাঁদের বাড়ি থেকে ডেকে আনুন।”

উত্তর ২৪ পরগনা জেলায় বার বার গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠেছে। সম্প্রতি বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ অর্জুন সিংয়ের বাকবিতণ্ডায় বেশ অস্বস্তিতে ঘাসফুল শিবির। একাধিকবার বৈঠকের পরেও দ্বন্দ্ব মেটানো যাচ্ছে না।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top