News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৩৯-তম প্রতিষ্ঠা দিবস উদযাপন কংগ্রেসের, দলীয় পতাকা উত্তোলন করলেন মল্লিকার্জুন খাড়গে
Image

১৩৯-তম প্রতিষ্ঠা দিবস উদযাপন কংগ্রেসের, দলীয় পতাকা উত্তোলন করলেন মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): প্রতিষ্ঠার ১৩৯-তম বর্ষ উদযাপন করল কংগ্রেস। বৃহস্পতিবার সকালে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দিল্লিতে দলের সদর দফতরে কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কে সি বেণুগোপাল প্রমুখ।

কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক বার্তায় জানিয়েছেন, “জনকল্যাণ ও ভারতীয় জনগণের উন্নতিই কংগ্রেসের লক্ষ্য। আমরা সংসদীয় গণতন্ত্রের উপর নির্ভর করে, এমন ভারতে বিশ্বাস করি যেখানে সমতা রয়েছে, কোনও বৈষম্য ছাড়াই সকলের জন্য সুযোগ রয়েছে এবং সংবিধানে বর্ণিত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকারগুলি অনুসরণ করা হয়। আমরা গর্বিত যে গত ১৩৮ বছর ধরে আমরা এমন একটি ভারত গড়তে সম্পূর্ণ সততার সঙ্গে সংগ্রাম করে যাচ্ছি।”

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top