News Flash

  • Home
  • দিনের খবর
  • ঢেলে সাজানো হল লোকনাথ বাবার ব্রহ্মচারী মন্দির
Image

ঢেলে সাজানো হল লোকনাথ বাবার ব্রহ্মচারী মন্দির

উত্তর ২৪ পরগনা, ২৮ ডিসেম্বর, (হি.স.) : চাকলায় লোকনাথ বাবার ব্রহ্মচারী মন্দির ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয় সংস্কারের কাজ। বৃহস্পতিবার সেই মন্দিরের উদ্বোধন করে পুজো দেন মুখ্যমন্ত্রী।

মন্দির সংস্কার ও উন্নয়নের জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। সেই টাকাতেই গোটা মন্দির ঢেলে সাজানো হয়েছে। মন্দিরের ভেতরে ও বাইরে একাধিক পরিবর্তনও করা হয়। মন্দিরের মধ্যে পুজোর সামগ্রী রাখার জন্য একাধিক ঘর বানানো হয়েছে। ভোগ বিতরণের জন্যও আলাদা ঘরের বন্দোবস্ত করা হয়েছে।

মন্দিরে ঢোকা বেরনোর জন্য বড় বড় দরজা তৈরি করা হয়েছে। বিশ্ববাংলা গেটের আদলে তৈরি করা হয়েছে সেগুলি। মন্দির চত্বরে ৩০-৩৫টি ফুলের দোকান তৈরি করা হয়েছে। যাঁরা এতদিন ওখানে ফুলের ব্যবসা করতেন, তাঁদের জন্য স্থায়ী দোকান বানিয়ে দেওয়া হয়েছে।

মন্দির চত্বরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। আগত পুণ্যার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার সুব্যবস্থা করা হয়েছে। এই মন্দিরে প্রতিদিনই ভোগ খাওয়ানো হয়। সেই জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেখানে একসঙ্গে বসে ২০০০ হাজার জন খেতে পারবেন। এছাড়াও রাতে যদি পুণ্যার্থীরা থাকতে চান, তারও ব্যবস্থা করা হয়েছে। নতুন গেস্ট হাউজ তৈরি করা হয়েছে মন্দির চত্বরে।

প্রতিদিন চাকলাধামে হাজার হাজার মানুষের ভিড় হয়। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন এই মন্দিরটি সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই উদ্বোধন করতে। সেই মোতাবেক কাজও শুরু হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত দু’মাস ধরে পর্যটন দফতর জোরকদমে কাজ শেষ করে। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের তত্ত্বাবধানেই এই মন্দির সংস্কারের কাজ চলছিল।

গত নভেম্বর মাসে জেলা শাসক ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন পর্যটন মন্ত্রী। তারপর কাজের গতি আরও বাড়ে। সেই মন্দির সংস্কারের কাজ শেষ হয়েছে সম্প্রতি। আজ অর্থাৎ বৃহস্পতিবারই নতুন রূপে সজ্জিত চাকলাধাম উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

মালদায় পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালাল গ্রেপ্তার

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদা জেলায় যৌথ অভিযান চালিয়ে পাঁচজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক…

ByByNews Desk Aug 26, 2026

হজরতবাল দরগায় নবী দিবস উদযাপনে হাজার হাজার মানুষের সমাগম

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ‘ঈদ-এ-মিলাদ’ উদযাপনে বুধবার জম্মু ও কাশ্মীরের…

ByByNews Desk Aug 26, 2026

নাগেন্দ্রর ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বললেন দলের সবাই ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (আইএএনএস): আদিবাসী কল্যাণ দপ্তরে কথিত অনিয়মের অভিযোগ ঘিরে চাপ বাড়তে থাকায় কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান…

ByByNews Desk Aug 26, 2026

ঝাড়খণ্ড নিয়োগ কেলেঙ্কারি: সিডির কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি মূল অভিযুক্তের, ১০-১২ লক্ষ টাকায় বিক্রি সিডিপিও পদ

রাঁচি, ২৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের তদন্তে নেমে সিআইডির কাছে মূল অভিযুক্ত অভয় কুমার তিওয়ারির দেওয়া…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top