News Flash

  • Home
  • দেশ
  • চালসায় সাম্মানিক বৃদ্ধিসহ একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভে অঙ্গনওয়াড়ি কর্মীরা
Image

চালসায় সাম্মানিক বৃদ্ধিসহ একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভে অঙ্গনওয়াড়ি কর্মীরা

চালসা, ২৮ ডিসেম্বর (হি. স.) : জলপাইগুড়ির চালসায় সাম্মানিক বৃদ্ধিসহ একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভে শামিল অঙ্গনওয়াড়ি কর্মীরা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির মেটেলি ব্লক কমিটির তরফে চালসার ব্লক সিডিপিও কার্যালয়ের সামনে ওই অবস্থান বিক্ষোভ পালন করা হয়।

এদিন অঙ্গনওয়াড়ি কর্মীরা দাবির ভিত্তিতে স্লোগানও দেয়। এরপরে সিডিপিওর হাতে একটি লিখিত দাবিপত্র প্রদান করা হয়।সংগঠনের মেটেলি ব্লক সভাপতি শিজু মিজার বলেন, ‘কাজের তুলনায় আমাদের সম্মানিক খুবই কম। অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ২১ হাজার ও সহায়িকাদের মাসিক ১৮ হাজার বেতন প্রধান সহ বাজার দর অনুযায়ী ডিম, সবজি ও জ্বালানির দাম প্রদানের দাবি জানানো হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে পদোন্নতির ক্ষেত্রে কর্মীদের মাধ্যমিকের পরিবর্তে উচ্চমাধ্যমিক যোগ্যতা করার নির্দেশের প্রতিলিপিও পড়ানো হয়। এদিন বিক্ষোভ কর্মসূচির পর সিডিপিওর হাতে একটি লিখিত দাবিপত্র প্রদান করা হয়। মেটেলির সিডিপিও দ্বীপ নারায়ন কুন্ডু বলেন, ‘দাবিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে।’

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top