News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজয়কান্তের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল; শোকপ্রকাশ মোদী, রাহুল-সহ অনেকের
Image

বিজয়কান্তের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল; শোকপ্রকাশ মোদী, রাহুল-সহ অনেকের

চেন্নাই, ২৮ ডিসেম্বর (হি.স.): অভিনেতা তথা ডিএমডিকে প্রধান বিজয়কান্ত-এর অকাল প্রয়াণে শোকের আবহ গোটা দেশজুড়ে, বিষণ্নতায় ভেঙে পড়েছে রাজনৈতিক মহল। বিজয়কান্তের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রমুখ। বিজয়কান্তের মরদেহে ফুল দিয়ে শেষশ্রদ্ধা জানান স্ট্যালিন।

বৃহস্পতিবার চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিজয়কান্ত। করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন ডিএমডিকে প্রধান বিজয়কান্ত। শ্বাসকষ্টের সমস্যার কারণে বিজয়কান্তকে ভেন্টিলেটরে রাখা হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দেশিয়া মুরপোক্কু দ্রাবিড় কাজগাম (ডিএমডিকে) দলের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
শারীরিক অসুস্থতার কারণে করোনার পরীক্ষা করিয়েছিলেন অভিনেতা তথা ডিএমডিকে-র প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন বিজয়কান্ত। সেই রিপোর্ট পজিটিভ আসে। এর আগে মঙ্গলবার, ডিএমডিকে জানিয়েছিল, তাঁকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সময়ে, ডিএমডিকে-র পক্ষ থেকে জানানো হয়, বিজয়কান্ত “স্বাস্থ্য” এবং পরীক্ষার পরে বাড়ি ফিরবেন। বৃহস্পতিবার সকালেই দলের পক্ষ থেকে জানানো হয়, বিজয়কান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আর সাড়ে ৯টার আগেই খবর এল তিনি প্রয়াত হয়েছেন।

বিজয়কান্তের প্রয়াণে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শোকবার্তায় জানিয়েছেন, “বিজয়কান্তজির প্রয়াণে অত্যন্ত শোকাহত। তামিল চলচ্চিত্র জগতের একজন কিংবদন্তি, তাঁর ক্যারিশম্যাটিক অভিনয় লক্ষাধিক মানুষের হৃদয় জয় করেছে। একজন রাজনৈতিক নেতা হিসাবে, তিনি জনসেবার জন্য গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, তামিলনাড়ুর রাজনীতিতে স্থায়ী প্রভাব রেখেছিলেন। তাঁর চলে যাওয়া একটি শূন্যতা তৈরি করেছে, যা পূরণ করা কঠিন হবে।” রাহুল গান্ধী এক্স মাধ্যমে জানিয়েছেন, “থিরু বিজয়কান্তজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। সিনেমা এবং রাজনীতিতে তাঁর অবদান লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে দৃঢ় ছাপ রেখে গিয়েছে। এই কঠিন সময়ে তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top