News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূল পরিচালিত মেদিনীপুর পুরসভায় বিক্ষোভ তৃণমূল কাউন্সিলরদের
Image

তৃণমূল পরিচালিত মেদিনীপুর পুরসভায় বিক্ষোভ তৃণমূল কাউন্সিলরদের

পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর (হি.স.) : বোর্ড তৃণমূল কংগ্রেসের৷ চেয়ারম্যানও স্বাভাবিকভাবেই তৃণমূলেরই৷ অথচ সেই চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভে বসলেন তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলররা৷

বুধবার এমনই ঘটনারই সাক্ষী থাকল মেদিনীপুর পৌরসভা৷ এ দিন ওই পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন ১১ জন তৃণমূল কাউন্সিলর৷ চেয়ারম্যানের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণ, তহবিলের ভাগ না দেওয়া, স্বৈরাচারী মনোভাব পোষণ করার অভিযোগ তুলেছেন বিক্ষোভকারী ১১ জন পৌর প্রতিনিধি৷

এই পরিস্থিতিতে চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন যে তিনি পুরো বিষয়টি নিয়ে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের সভাপতির সঙ্গে কথা বলেছেন ৷ দল যা সিদ্ধান্ত নেবে, তিনি সেই মতো পদক্ষেপ করবেন।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top