News Flash

  • Home
  • ত্রিপুরা
  • “টোবাকো কন্ট্রোল” বিষয়ের উপর প্রেসক্লাবে কর্মশালা অনুষ্ঠিত 
Image

“টোবাকো কন্ট্রোল” বিষয়ের উপর প্রেসক্লাবে কর্মশালা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর: আজ  আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে “টোবাকো কন্ট্রোল” বিষয়ের উপর ভলানটারী হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা এবং আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে মিডিয়া সেন্সিটাইজেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এদিন এই অনুষ্ঠানে  শুরুতে স্বাগত ভাষণ রাখেন ভ্যাট-এর প্রজেক্ট ম্যানেজার সুজিত ঘোষ। মুখ্য আলোচনায় অংশ নিয়ে অতিরিক্ত স্টেট নোডাল অফিসার ডঃ শুভঙ্কর পাল, লিগেল কনসালটেন্ট অভিমন্যু দত্ত এবং চেন্নাই থেকে অনলাইনে মেরি অ্যানি চ্যারিটি ট্রাস্ট-এর এক্সিকিউটিভ ডিরেক্টর সিরিল আলেকজান্ডার মুখ্যত প্রচার অভিযানের পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইনের সঠিক প্রণয়ন, প্রশিক্ষণ কর্মসূচি, নিয়মিত সভা করা সহ পুস্তিকা, প্রচার পত্র এবং শিক্ষামূলক সামগ্রী তৈরির প্রতি গুরুত্ব আরোপ করেছেন।

ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষে ৩৫ জন সিনিয়র এবং জুনিয়র সাংবাদিক আলোচনাচক্রে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকেই মতবিনিময়ের মাধ্যমে তামাক বিরোধী অভিযানে সাধ্য অনুযায়ী এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেন। 

 ওয়ার্কশপে ভ্যাট এর এডমিন অফিসার জ্যোতির্ময় মজুমদার, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি অভিষেক দে, রঞ্জন রায়, ট্রেজারার চিন্ময় চৌধুরী, কার্যকরী সদস্য অভিষেক সাহা, মনীষ লোধ, সুপ্রভাত দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top