News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাম আমলে চাঁদাবাজিতে রাজ্যের উন্নয়ন স্তব্ধ ছিল, কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকারের সাহায্যে রাজ্যে ঢালাও হারে উন্নয়ন হচ্ছে: সাংসদ রেবতী ত্রিপুরা
Image

বাম আমলে চাঁদাবাজিতে রাজ্যের উন্নয়ন স্তব্ধ ছিল, কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকারের সাহায্যে রাজ্যে ঢালাও হারে উন্নয়ন হচ্ছে: সাংসদ রেবতী ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ ডিসেম্বর: 

লোকসভা নির্বাচনকে প্রকৃতির চোখ করে পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা কোমর বেঁধে ময়দানে নেমেছেন। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের বিভিন্ন এলাকা সফর করে তিনি জনমত গঠনের কাজ শুরু করে দিয়েছেন। দলীয় সংগঠন শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করছেন তিনি। 

মঙ্গলবার তিনি করমছড়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক দলীয় কর্মীসভায় যোগ দিয়েছেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেছেন, সিপিআইএম তিনটা রাজ্যে শাসনে ছিল, অথচ ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় ধনী পার্টি ছিল। তারা চাঁদাবাজি করে টাকা আদায় করে গরীব মানুষের টাকা আত্মসাৎ করত। 

করমছড়া বিজেপি মন্ডলের উদ্যোগে এক দিবসীয় প্রশিক্ষণ বর্গে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এদিন রেবতী মোহন ত্রিপুরা।  আজ মনু টাউন হলে এই প্রশিক্ষণবর্গ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় কর্মীদেরকে চাঙ্গা করতেই এই প্রশিক্ষণবর্গের আয়োজন করা হয়েছে।  

এদিন সাংসদ আরো বলেন, কংগ্রেস সিপিএম উভয় দলকেই তুলোধুনো করেছেন। তিনি বলেন কেন্দ্রে যখন সিপিএম এর সমর্থনে কংগ্রেসের জোট সরকার ছিল তখন রাজ্যের বামপন্থী নেতারা বলতেন কেন্দ্রীয় সরকারের লাগাম নাকি তাদের হাতে। অথচ রাজ্যের জন্য কিছুই করেনি তারা। এদিন বাম ও কংগ্রেসকে এভাবেই আক্রমন করেছেন সাংসদ। 

বর্তমানে কেন্দ্রীয় সরকার ঢালাও হারে টাকা দিচ্ছে।  রাজ্যের উন্নয়নে দ্রুতগতিতে কাজ চলছে। রাস্তাঘাট থেকে শুরু করে রেলওয়ে স্টেশনের উন্নতিকরণে ভূমিকা নিচ্ছে সরকার। কোন ধরনের দুর্নীতিকেই বরদাস্ত করেনা বিজেপি। গরিব মানুষের স্বার্থে  কাজ করছে সরকার। তাই সবকা সাথ সবকা বিকাশ সম্ভব হচ্ছে। 

আজকের এই প্রশিক্ষণবর্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক তাপস ভট্টাচার্য, মনু-ছৈলেংটা আসনের এমডিসি সঞ্জয় দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top