News Flash

  • Home
  • দেশ
  • “ইতিবাচক শক্তি এবং ভাবনা অনুভব করি“, কালীঘাটকে অন্তরের শ্রদ্ধা অমিত শাহর
Image

“ইতিবাচক শক্তি এবং ভাবনা অনুভব করি“, কালীঘাটকে অন্তরের শ্রদ্ধা অমিত শাহর


কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা কালীঘাট মন্দিরে যান। পুজো দেন। সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্যের কিছু শীর্ষ বিজেপি নেতা। সন্ধ্যায় অমিতবাবু এবং শুভেন্দুবাবু এক্স হ্যাণ্ডেলে তাঁদের শ্রদ্ধা নিবেদন করেন।

অমিতবাবু লিখেছেন, “৫১ শক্তিপীঠের মধ্যে অন্যতম কলকাতার কালীঘাট মন্দিরে আজ মা কালীর দর্শন ও পূজা করে সকলের মঙ্গল কামনা করলাম। প্রতিবার এখানে আসলেই আমি এক অভূতপূর্ব ইতিবাচক শক্তি এবং ভাবনা অনুভব করি।

শুভেন্দুবাবু লিখেছেন, “আজ কলকাতার কালীঘাট শক্তিপীঠে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি-র সাথে মা কালীর দর্শন করলাম এবং সকল দেশবাসীর মঙ্গল ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করলাম।”

মা কালী আমাদের সকলকে আশীর্বাদ করুন এবং আমরা যাতে দেশবাসীর উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে পারি তার শক্তি প্রদান করেন।”

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top