News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dharmanagar : যোগা এবং পরিবেশ রক্ষার্থে বার্তা নিয়ে ধর্মনগরে যোগগুরু কৃষ্ণা নায়েক মাইসুর
Image

Dharmanagar : যোগা এবং পরিবেশ রক্ষার্থে বার্তা নিয়ে ধর্মনগরে যোগগুরু কৃষ্ণা নায়েক মাইসুর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ ডিসেম্বর : বর্তমান বিশ্বে যোগ ব্যায়াম এবং পরিবেশকে রক্ষা করা কতটুকু প্রয়োজনীয়, তার বার্তা নিয়ে দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের যোগগুরু কৃষ্ণা নায়েক মাইসুর এখন ত্রিপুরা রাজ্যে। ২০২২ সালের ১৬ অক্টোবর যোগব্যায়াম এবং পরিবেশ রক্ষা করা কতটুকু প্রয়োজনীয় এই বার্তা নিয়ে পদব্রজে ভ্রমণ শুরু করেছিলেন এই যোগ গুরু। ইতিমধ্যে তিনি ১৫ টি রাজ্য এবং নেপাল ও ভুটান ভ্রমণ শেষ করে এখন ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছেন রবিবার।

ধর্মনগর থেকে তিনি চলে যাবেন আগরতলার উদ্দেশ্যে। মিজোরাম মনিপুর এবং নাগাল্যান্ড হয়ে চলে যাবেন দিল্লি। দিল্লি থেকে পুনরায় কোনারকে যাবেন বলে জানিয়েছেন কৃষ্ণা নায়েক। এখন পর্যন্ত তিনি ৯ হাজার কিলোমিটার অতিক্রম করেছেন। সম্পূর্ণ ভারতবর্ষ এবং নেপাল ও ভুটানসহ পদব্রজে তার অতিক্রম করতে মোট সময় লাগবে প্রায় তিন বছর। 

তিনি প্রতি জায়গায় মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী, ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রী, সাধারণ কলেজের ছাত্র-ছাত্রী এবং যুব সম্প্রদায়কে নিয়ে যোগাসন এবং পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা বুঝিয়ে বুঝিয়ে এক একটি রাজ্য এক একটি দেশ এমন করে অতিক্রম করে চলেছে।

যেখানে যাচ্ছেন সেখানেই মানুষ সমাদরে তাকে গ্রহণ করছে। দুইদিন হয়েছে ত্রিপুরাতে প্রবেশ করেছেন, এখানে আসার পর প্রতিটি মানুষ যেভাবে তাকে নিজের করে নিচ্ছে নিজেদের ঘরে থাকার জন্য জায়গা করে দিচ্ছে। তাতে তিনি এই রাজ্যের মানুষদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। ত্রিপুরা রাজ্যের মানুষের আতিথেয়তায় তিনি অভিভূত বলে জানিয়েছেন।

প্রতিদিন সকাল ছয়টা থেকে শুরু করে বিকাল ৫ টা পর্যন্ত পদপ্রজা চলেছেন একের পর এক রাজ্য অতিক্রম করে অন্য রাজ্যে ভারত সরকারের স্বীকৃত প্রাপ্ত এই যোগগুরু কৃষ্ণা নায়ক মাইসুর।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top