News Flash

  • Home
  • দেশ
  • ‍Changrabandha : বড়দিনের সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড চ্যাংরাবান্ধায়, ভস্মীভূত দুটি বাড়ি
Image

‍Changrabandha : বড়দিনের সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড চ্যাংরাবান্ধায়, ভস্মীভূত দুটি বাড়ি

চ্যাংরাবান্ধা, ২৫ ডিসেম্বর (হি. স.) : ‍বড়দিনের সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড কোচবিহারের চ্যাংরাবান্ধায়। যার জেরে পুড়ে ছাই দুটি বাড়ি । সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের ১৯২ ভোগজান এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মেখলিগঞ্জ থানার পুলিশ ও মেখলিগঞ্জ দমকল বাহিনী। হতাহতের খবর নেই ।

স্থানীয়রা জানান, এলাকার জ্ঞানবালা বর্মনের বাড়িতে আগুন লাগে। সেই আগুন পাশেই তার মেয়ে সন্ধ্যা বর্মনের বাড়িতে ছড়িয়ে পড়ে। মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুটি বাড়ি। একটি ঘর ছাড়া দুটি বাড়ির সব কিছু পুড়ে গিয়েছে। যদিও ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মেখলিগঞ্জ থানার পুলিশ ও মেখলিগঞ্জ দমকল বাহিনী। কিন্তু ততক্ষণে সবটাই পুড়ে যায়। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় পঞ্চায়েত সদস্য মীনাক্ষী বর্মন বলেন, ‘বাড়িতে তখন কেউ ছিল না। সন্ধ্যা প্রদীপ নাকি শর্টসার্কিট থেকে আগুন লেগেছে তা বোঝা যাচ্ছে না। আপাতত তাদের বাড়ির যে ঘরটা কোনমতে রক্ষা পেয়েছে সেটায় কোনরকমে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার পঞ্চায়েতের তরফে ত্রানের ব্যবস্থা করা হবে।‘

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top