News Flash

  • Home
  • দেশ
  • Accident : জয়সালমেরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু তিন বন্ধুর, আহত এক
Image

Accident : জয়সালমেরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু তিন বন্ধুর, আহত এক

জয়সালমের, ২৫ ডিসেম্বর (হি.স.) : জয়সালমেরে তানোর মাতা দর্শন করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন বন্ধু। সোমবার সকালে গুজরাট থেকে তিন বন্ধু গাড়িতে করে তানোর মাতা মন্দির দর্শন করে ফিরছিলেন। ঘন কুয়াশার কারণে বারমেড় জেলার ধোরিমান্না বোর টোল প্লাজার কাছে অন্য একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে।

এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন ব্যক্তির মৃত্যু হয়, আর এক যুবক গুরুতর আহত হয়। জানা গিয়েছে, গুজরাট থেকে চার যুবক একটি গাড়িতে করে জয়সালমের এসেছিলেন তানোর মাতার দর্শন করতে। দর্শন করে আমেদাবাদে ফিরে যাচ্ছিলেন চারবন্ধু। সোমবার সকাল ৭টা নাগাদ বারমেড় জেলার জাতীয় সড়ক-৬৮-এর ধোরিমান্না বোর টোল প্লাজার কাছে একটি অন্য গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনা এতটাই মারাত্মক আকার নেয় যে যুবকদের গাড়িটি পুরোপুরি ভেঙে পড়ে এবং গাড়িতে থাকা চার যুবকই আটকে পড়ে। পথচারীরা দড়ি দিয়ে গাড়ির সামনের অংশ টেনে চার যুবককে গাড়ি থেকে বের করে ধোরিমান্না হাসপাতালে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হয়েছেন এক যুবক।
ধোরিমান্না পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন জিতিন(৪৮), বিষ্ণু(৫০) এবং জিগনেশ কুমার(৫০)। তিনজনই আমেদাবাদের বাসিন্দা। আহত যুবকের নাম গান্ধীনগরের বাসিন্দা বিষ্ণু ভাই (৮৯)। বিষ্ণুকে প্রাথমিক চিকিৎসার পরে ডিসা (গুজরাট) জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে। মৃতদেহ মর্গে পাঠানও হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর ময়নাতদন্ত করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

নিট পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় টেলিগ্রাম সাময়িক ‘ব্যান’ বৈধ ও যুক্তিসঙ্গত: দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম-এর পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক

অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top