ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।। ন্যাশনাল একাডেমিতে খেলোয়াড় ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে ঝাড়খণ্ডের বোকারোতে অবস্থিত মোঙ্গিয়া ন্যাশনাল ভলিবল একাডেমিতে অনূর্ধ্ব ১৯ প্রতিভাবান ভলিবল খেলোয়াড়দের ভর্তি করানোর বিজ্ঞপ্তি জারি হয়েছে। বার্তা এসেছে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের কাছে। আগ্রহী ভলিবল খেলোয়াড়রা যথা নিয়ম অনুসারে আবেদন করতে পারবেন এবং প্রয়োজনে ত্রিপুরার ভলিবল অ্যাসোসিয়েশনের অ্যাকটিং সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করে নিতে পারে প্রয়োজনীয় কাগজপত্র যেমন জন্ম তারিখের প্রমাণপত্র, আধার কার্ড জমা করতে হবে এবং নাম জমা দিতে হবে ৩১ জানুয়ারির মধ্যে। অতঃপর ফেব্রুয়ারির ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারিতে সিলেকশন ট্রায়ালের জন্য ডাকা হবে। খেলোয়ারদের সিলেকশন ট্রায়ালে অংশগ্রহণের বিষয়ে কোন রকমে অর্থ দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

Volleyball : ন্যাশনাল ভলিবল একাডেমিতে খেলোয়ার ভর্তির বিজ্ঞপ্তি
Tags:
Releated Posts
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…


















