News Flash

  • Home
  • দিনের খবর
  • ভয়াবহ আগুন আলিপুরদুয়ারে ভস্মীভূত একটি দোকান
Image

ভয়াবহ আগুন আলিপুরদুয়ারে ভস্মীভূত একটি দোকান

আলিপুরদুয়ার, ২৫ ডিসেম্বর (হি. স.) : আলিপুরদুয়ার শহরের বড়বাজারে ভয়াবহ আগুন । ভস্মীভূত হয়ে গেল বাজারের একটি বড় দোকান। দমকলকর্মী ও স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেল বাজারের অন্যান্য দোকানপাট। এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাজার এলাকায় ব্যপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, এদিন রাত দুটো নাগাদ আলিপুরদুয়ারের বড়বাজার এলাকার একটি খেলনা ও কসমেটিকসের দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন বাজারের এক নাইট গার্ড। নিমেষে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে দোকানটিতে। এর পরই নাইট গার্ডের চিৎকার চ্যাঁচামেচিতে ঘটনাস্থলে আসে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। দমকলকর্মীদের সঙ্গে হাত লাগান স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও। এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় দোকানের তিনটি তল। ক্ষতিগ্রস্থ দোকানটিতে বাচ্চাদের প্রচুর খেলনা ও কসমেটিকস মজুত ছিল বলে খবর।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top