News Flash

  • Home
  • দিনের খবর
  • Durgapur : দুর্গাপুরে মিষ্টি তৈরীর গোডাউনে ঘুমোনোর সময় দমবন্ধ হয়ে মৃত্যু ২ কারিগরের, অসুস্থ ৬
Image

Durgapur : দুর্গাপুরে মিষ্টি তৈরীর গোডাউনে ঘুমোনোর সময় দমবন্ধ হয়ে মৃত্যু ২ কারিগরের, অসুস্থ ৬

দুর্গাপুর, ২৫ ডিসেম্বর (হি. স.)। মিষ্টি তৈরীর গোডাউনে ঘুমোনোর সময় দমবন্ধ হয়ে মৃত্যু হল দুই কারিগরের। গুরুতর অসুস্থ ছয়জন। রবিবার ভোর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বি-জোন উইলিয়াম কেরী এলাকায় একটি মিষ্টির দোকানে। অসুস্থরা দুর্গাপুরের এক বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে মৃতদের নাম অতনু রুইদাস (২২) ও বিধান বাউরী (২১)। দুর্গাপুরের বি-জোন উইলিয়াম কেরী এলাকায় একটি মিষ্টির দোকানের মিষ্টি তৈরির কারিগর। বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাসিন্দা। ঘটনায় জানা গেছে, রবিবার রাতে কাজ শেষ করে মিষ্টির দোকানের গোডাউনে ঘুমাচ্ছিলেন আটজন কর্মী। ওই গোডাউনের লাগোয়া ছিল মিস্টি তৈরীর ভাটি। স্বল্প আঁচে কয়লার ভাটি জ্বলছিল। এদিন ভোরের দিকে এককর্মী অসুস্থতার খবরটি দোকান মালিককে ফোন করে জানান। খবর পেয়ে দোকানমালিক ঘটনাস্থলে এসে দরজা ভেঙে আটজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে দুজনকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে আসে দুর্গাপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ তবে প্রাথমিক অনুমান উনুন জ্বালিয়ে বন্ধ ঘরে বিষাক্ত কার্বন মনো অক্সাইড গ্যাস সৃষ্টি হয়েছিল। তার প্রভাবে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই কর্মীর। বাকিরা অসুস্থ হয়ে পড়েছেন।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top