News Flash

  • Home
  • খেলা
  • কলকাতার জাতীয় যোগাসনে অংশ নিতে রাজ্যদলের রওয়ানা
Image

কলকাতার জাতীয় যোগাসনে অংশ নিতে রাজ্যদলের রওয়ানা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর। রওয়ানা হলো ত্রিপুরা দল। কলকাতার দূর্গাপুরের উদ্দেশ্যে। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে ৪২ তম জাতীয় যোগাসন প্রতিযোগিতা। তাতে অংশগ্রহণের লক্ষ্যে উপলক্ষে ত্রিপুরা যোগা আসোসিয়েশন এর ৪৭ সদস্যের দল রবিবার সকালের ট্রেণে রওয়ানা হয়েছে। আগরতলা রেল স্টেশন এ প্লেয়ারদের উৎসাহিত করতে শ্যামসুন্দর কোং জুয়েলারির কর্ণধার অর্পিতা সাহা উপস্থিত ছিলেন। তিনি রাজ্য দলের খেলোযাড়দের হাতে জল খাবার তুলে দেন ও অগ্রিম শুভেচ্ছা জানান। রেলস্টেশনে এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন এর সচিব দিব্যেন্দু দত্ত এবং অন্যাণ্য সদস্যরাও। গেলোবছর পুদুচেরীতে অনুষ্ঠিত ৪১ তম আসরে ত্রিপুরা দলগতভাবে দ্বিতীয় স্থান দখল করেছিলো। এবার দেশের সেরা হওয়ার স্বপ্ন নিয়ে রওয়ানা হলেন খেলোয়াড়দের। যোগারুদের স্বপ্ন পূরণের লক্ষ্যে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এবারও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলো। আসরে অংশ নেওয়ার আগে রাজ্যের প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠানের তরফ থেকে ৭ দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়েছিলো। এবং রাজ্য দলকে ১ লাখ টাকা দেওয়া হয়েছিলো। ত্রিপুরা দলের কোচ নিরঞ্জন ভট্টাচার্য আসরে সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী। তিনি বিশ্বাস করেন, এবারও বেশ কয়েকটি পদক আসবে রাজ্যে।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top