News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বড়দিন উপলক্ষে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
Image

বড়দিন উপলক্ষে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

আগরতলা, ২৪ ডিসেম্বর : বড়দিন উপলক্ষে ত্রিপুরার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। 

এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল বলেন, ‘বড়দিনের এই শুভ অনুষ্ঠান উপলক্ষে ত্রিপুরা রাজ্যের সকল জনগণকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানাতে পেরে আমি অপরিমেয় আনন্দ উপলব্ধি করছি। পৃথিবীতে ভগবান যীশু খ্রীস্টের শুভ আবির্ভাবের দিনকে বড়দিন হিসেবে পালন করা হয়। এই দিনটি এখনও আধ্যাত্মিক জীবনের এক গভীর সত্যের উল্লেখযোগ্য প্রতীক। তার জন্মদিবসের এই শুভক্ষণে, সমগ্র মানবজাতির জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমাদের সকলকে শান্তি সম্প্রীতি ও সহিষ্ণুতার প্রতি সংকল্পবদ্ধ হতে হবে। আমি বিশ্বাস করি বড়দিন পালন আমাদের মিশ্র সংস্কৃতির বন্ধনকে শক্তিশালী করবে। আশা করি সমগ্র ত্রিপুরাবাসীর জন্য এই উৎসব আনন্দ, ভালোবাসা, সুখ, সমৃদ্ধি, শান্তি, সৌভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের বার্তা বয়ে নিয়ে আসবে।’

এদিকে, বড়দিন উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘বড়দিন প্রভু যীশুর জন্মোৎসব। সারা বিশ্বের বিভিন্ন দেশে মানুষ এই উৎসবে সমবেত অংশ নেন। প্রভু যীশুর বিশ্ব শান্তির বার্তা আজও এই পৃথিবীতে আমাদের কাছে চিরন্তন ও প্রাসঙ্গিক। পারম্পরিক সম্প্রীতির আদান প্রদান ও সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে পবিত্র বড়দিন। বড়দিনের পবিত্রতা গ্লানি ও বিভেদকে মুছে দিয়ে মানবিকতায় সমৃদ্ধ করে তুলুক। সকলের সুস্থতা, সুখ সমৃদ্ধি ও উন্নততর শ্রেষ্ঠ রাজ্য গড়ে তোলাই হোক বড়দিনের প্রার্থনা।’

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top