News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • জাগিরোডে ১১৪ কোটি টাকার উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
Image

জাগিরোডে ১১৪ কোটি টাকার উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

জাগিরোড (অসম), ২৪ ডিসেম্বর (হি.স.) : জাগিরোড বিধানসভা নির্বাচনী এলাকায় ১১৪ কোটি টাকার উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ রবিবার জাগিরোডের বিধায়ক তথা জলসম্পদ, তথ্য ও জনসংযোগ, সামাজিক ন্যায় এবং সংসদীয় পরিক্রমা দফতরের মন্ত্রী পীযূষ হাজরিকা সহ বহুজনকে সঙ্গে নিয়ে এই প্রকল্পগুলির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। আজ জাগিরোড শহরে বিপুল জনতার উপস্থিতিতে যে সকল প্রকল্পের উদ্বোধন করেছেন সেগুলি যথাক্রমে ৮৫.৯৬ কোটি টাকার একটি রেলওয়ে ওভার ব্রিজ, ৯.৫৬ কোটি টাকার ওয়াটারফ্রন্ট উন্নয়ন প্রকল্প, ৯.৫ কোটি টাকার পূর্ত পরিদর্শন ভবন, ১.৯৫ কোটি টাকা মূল্যের জাগিরোড উন্নয়ন কর্তৃপক্ষের একটি স্থায়ী কার্যালয় ভবন এবং ৭.২০ কোটি টাকার ৭৫০ আসন বিশিষ্ট বহুমুখী একটি অডিটোরিয়াম।

এতগুলি প্রকল্পের উদ্বোধন করে আয়োজিত সমাবেশে ভাষণ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রকল্পগুলির বর্ণনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘একসঙ্গে এতগুলি প্রকল্পের উদ্বোধন হওয়ায় জাগিরোড নির্বাচনী এলাকায় একটি মেগা উন্নয়নের জোয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। আজ জাগিরোডে ৮৫.৯৬ কোটি টাকা মূল্যের একটি রেলওয়ে ওভার ব্রিজ হয়েছে। আমরা একটি সাইকেল ট্র্যাক এবং তরঙ্গ বিল হ্রদের পাড়ে সৌন্দর্যায়নও পেয়েছি। পিডব্লিউডি পরিদর্শন ভবনটি ৯.৫ কোটি টাকায় তৈরি করা হয়েছে। এছাড়া স্থায়ী ভবন পেয়েছে জাগিরোড উন্নয়ন কর্তৃপক্ষ। একটি সুন্দর ৭৫০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামও নির্মাণ করা হয়েছে। কেবল তা–ই নয়, জনসংযোগ বিভাগের একটি ডিজিটাল এলইডি বিল বোর্ডও তৈরি করা হয়েছে।’

মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে ঘোষণা করেছেন, খুব শীঘ্রই জাগিরোড নির্বাচনী এলাকায় একটি বড় বিনিয়োগের সুসংবাদ আসবে। তিনি বলেন, জাগিরোডে উন্নয়নের ঢেউ আছড়ে পড়েছে। এতে মধ্য অসমের চেহারা পাল্টে দেবে, বলেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা। ভাষণে মুখ্যমন্ত্রী জাগিরোড শহরের নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে আরও ৫০ কোটি টাকার প্রকল্পেরও ঘোষণা করেছেন।

হিমন্তবিশ্ব শর্মার আরও ঘোষণা, জাগিরোডে একটি নতুন ফায়ার ব্রিগেড সেন্টার হবে। আশা ব্যক্ত করে তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে জাগিরোড নির্বাচনী এলাকায় মরিগাঁও মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্বোধন করতে সক্ষম হবে তাঁর সরকার।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top