News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আবাসনে এক যুবককে খুনের অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য, অভিযুক্তরা পলাতক

আবাসনে এক যুবককে খুনের অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য, অভিযুক্তরা পলাতক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর : রাধানগর ২ নং আবাসনে এক যুবককে মেরে ফেলার অভিযোগ উঠেছে আবাসনের অপর এক পরিবারের বিরুদ্ধে। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার অভিযুক্ত দুই ব্যক্তি পলাতক। ঘটনাস্থলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।  

ঘটনার বিবরণে প্রকাশ, কোনো এক বিষয় নিয়ে দেবব্রত চক্রবর্তী এবং প্রভাত ধরের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে গতকাল ঝামেলা হয়েছে বলে এলাকা সূত্রে জানা গেছে। তবে আজ সকালে আবাসনের দ্বিতীয় তলায় দেবব্রত চক্রবর্তীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার সারা শরীরে আঘাতের ও রক্তের চিহ্ন রয়েছে। আবাসনের অন্যান্যরা আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। তবে তার শেষ রক্ষা হয়নি।

আজ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দেবব্রত চক্রবর্তীর। গতকালের ঘটনার রেশ ধরেই দেবব্রতকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই আবাসনের এক পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন অন্যান্যরা। প্রভাত ধর, তার স্ত্রী সরস্বতী ধর, ছেলে লোকনাথ ধরের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এলাকাবাসীরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসীরা।

Releated Posts

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top