News Flash

Image

করিমগঞ্জ প্রেস ক্লাবের ১৬ জনের পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠিত

করিমগঞ্জ (অসম), ২৩ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জ প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে । শনিবার সাধারণ সভার মাধ্যমে সাংবাদিক গৌরীশ নন্দিকে সভাপতি এবং মৃত্যুঞ্জয় চক্রবর্তীকে সম্পাদক মনোনীত করা হয়েছে ।

বিগত কমিটির দুবছরের কার্যকাল শেষ হওয়ায় করিমগঞ্জের আবর্ত ভবনে এদিন এই সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের প্রাক্তন সভাপতি অসীম দেবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় ক্লাবের সব সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বিগত দিনের কাজের খতিয়ান তুলে ধরেন বিদায়ী সভাপতি অসীম দেব এবং প্রাক্তন সম্পাদক সৈয়দ মুজিব আহমেদ। এর পর সভায় সর্বম্মতিক্রমে গৌরিশ নন্দিকে সভাপতি মনোনীত করা হয়। এছাড়া উপ–সভাপতি পদে করুণা দেব, সাধারণ সম্পাদক পদে মৃত্যুঞ্জয় চক্রবর্তী, সহকারী সম্পাদক পদে সাজন দেব, কোষাধ্যক্ষ পদে অরূপ দে (বাপ্পা) –কে মনোনীত করা হয়েছে।

তাছাড়া ক্রীড়া সম্পাদক হিসেবে সৌরভ চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে শুভংকর মালাকার ও জয়দীপ দেবকে মনোনীত করে সদস্য হিসেবে অসীম দেব, সৈয়দ মুজিব আহমেদ, উদয় দেবরায়, দীপজ্যোতি দেব পুরকায়স্থ, রোহন মালাকার, শিবম পুরকায়স্থ, সুজিত দাস ও জয়দীপ দাসকে মনোনীত করা হয়েছে আজকের সভায়।
এদিন ১৬ জনের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটি আগামী দুবছর ক্লাবের কাজ চালিয়ে যাবে।

প্রাক্তন সভাপতি অসীম দেব জানান, বিগত দুবছর ধরে ক্লাবের সব সদস্যদের প্রয়াসে অনেক কাজ সম্পন্ন হয়েছে। আগামী দিনে নতুন কমিটি একই ভাবে কাজ চালিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

নতুন সভাপতি গৌরীশ নন্দি জানান, ক্লাব পরিচালনার ক্ষেত্রে একটি কমিটি থাকতে হয়। কিন্তু ক্লাব চালিয়ে যেতে সবার যৌথ সহযোগিতা প্রয়োজন। আগামী দিনে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য নতুন কমিটি কাজ করে যাবে।

Releated Posts

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top