News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৩ ছোটদের ক্রিকেটে জুটমিলকে হারিয়ে এগিয়ে চলো জয়ী
Image

সদর অনূর্ধ্ব ১৩ ছোটদের ক্রিকেটে জুটমিলকে হারিয়ে এগিয়ে চলো জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর।। দুর্দান্ত ব্যাটিং ময়ুক চৌধুরীর। সঙ্গ দিলো শঙ্খদীপ, অর্নব, অর্চিতরা। সুবাদে কুপোকাত জুটমিল প্লে সেন্টার। ১৩ ক্রিকেটে ডক্টর বি আর আম্বেদকর মাঠে শুক্রবার এগিয়ে চলো সংঘের মুখোমুখি হয় জুটমিল প্লে সেন্টার। ম্যাচে এগিয়ে চলো শিবির ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিলো জুটমিল পিসিকে। প্রথমে ব্যাট করে এগিয়ে চলো সংঘ ৪০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ২১৩ রান। ব্যাটে দলের হয়ে ময়ুক চৌধুরী সর্বাধিক ৮৯ রান করে। এছাড়া শঙ্খদীপ অপরাজিত ৩৫, অর্নব দেববর্মা ২৬, অর্চিত ভৌমিক ২৪, চন্দ্রশান্ত গোস্বামী ১০ রানে নট আউট থাকে। বলে জুটমিলের পক্ষে সৌম্যদীপ চক্রবর্তী তিনটি এবং একটি করে উইকেট নেয় শানুক নন্দী ও সৌম্যজিত মজুমদাররা। জয়ের জন্য জুটমিলের সামনে টার্গেট দাঁড়ায় ২১৪ রানের। যাকে তাড়া করতে নেমে দল বহু কষ্টে ৩০.৩ ওভার খেললে ও স্কোরবোর্ডে মাত্র ৩৪ রানই করতে সক্ষম হয়। দলের হয়ে একমাত্র প্রদুৎ সরকারই ২০ রান করে। এছাড়া আর একজন ব্যাটসম্যান ও ভরসা যোগাতে পারেনি। সুবাদে পরাজয় হজম করেই মাঠ ছাড়তে হলো দলকে। বিজয়ী দলের হয়ে দুটি করে উইকেট নেয় শঙ্খদীপ দাস, ময়ুক চৌধুরী, চন্দ্রশান্ত গোস্বামী ও দিগ্বিজয় মজুমদাররা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top