News Flash

  • Home
  • খেলা
  • দিবাঙ্গদের নিয়ে খেলো ত্রিপুরা প্যারা গেমস শুরু ২৯ ডিসেম্বর
Image

দিবাঙ্গদের নিয়ে খেলো ত্রিপুরা প্যারা গেমস শুরু ২৯ ডিসেম্বর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ২২ ডিসেম্বর।। রাজ্যে প্রথমবারের মতো দিবাঙ্গদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে খেলো ত্রিপুরা প্যারা গেমস। আগামী ২৯শে ডিসেম্বর আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে মুখ্যমন্ত্রীর হাত ধরে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতামূলক এই গেমস। এতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৩৬৪ জন দিব্যাঙ্গ খেলোয়াড় অংশ নেবে বিভিন্ন ইভেন্টে। আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মন্ত্রী টিংকু রায়।রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের প্রথমবারের মতো দিব্যাঙ্গদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে খেলো ত্রিপুরা প্যারা গেমস ২০২৩। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই গেমসে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতামূলক  খেলাধুলায় অংশ নেব দিব্যাঙ্গরা। ২৯ শে ডিসেম্বর বিকেল তিনটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরেরদিন ৩০ ডিসেম্বর সকাল থেকে দিনভর স্বামী বিবেকানন্দ ময়দানে চলবে ইভেন্টের প্রতিযোগিতা। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে শংসাপত্রের পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেকের হাতেই ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হবে। রাজ্যের সবকটি জেলা থেকে প্রায় ৩৬৪ জন অংশ নেবে এই প্যারা গেমসে। শুক্রবার আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। দপ্তরের আধিকারিকদের সাথে রেখে এদিন তিনি আরো জানান, এই প্যারা গেমসে থাকবে সুশাসন মেলাও। অংশগ্রহণকারীদের মধ্যে যাদের বিভিন্ন নথিপত্র নেই তাদেরকে তৎক্ষণাৎ নথিপত্র প্রদান করা হবে শিবিরে। এদিন মন্ত্রী আরো জানান ১২ই জানুয়ারি যুব দিবস। এবছর জাতীয় স্তরের মূল অনুষ্ঠানটি হবে নাসিকে। সেখানে রাজ্য থেকেও এক প্রতিনিধি দল অংশ নেবে। এছাড়া রাজ্যে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হবে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top