News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পূর্ণ না হওয়ায় অবৈধ অনুপ্রবেশ আটকানো সম্ভব হচ্ছে না, যা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ : বিএসএফের ডিজি
Image

ত্রিপুরায় কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পূর্ণ না হওয়ায় অবৈধ অনুপ্রবেশ আটকানো সম্ভব হচ্ছে না, যা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ : বিএসএফের ডিজি

আগরতলা, ২১ ডিসেম্বর : ত্রিপুরায় এখনও কিছু স্থানে কাঁটাতারের বেড়া নেই। ওই সব স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পূর্ণ হলে ত্রিপুরায় নানাভাবে উপকৃত হবে। অবৈধ অনুপ্রবেশ আটকানো সম্ভব হবে। যা এখন আমাদের কাছে সবচেয়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ত্রিপুরায় দুইদিনের সফরে আসে আজ এনসি নগর বিএসঅফ ক্যাম্প পরিদর্শনে গিয়ে একথা বলেন বাহিনীর ডিরেক্টর জেনারেল নীতিন আগরওয়াল।

এদিন পরিদর্শনকালে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং ঘন ঘন পরিবর্তনশীল পরিস্থিতি মোকাবেলায় জওয়ানদের উদ্বুদ্ধ করেছেন।

সাংবাদিকদের মুখোমুখী হয়ে তিনি বলেন, সব চ্যালেঞ্জের মুখোমুখী হয়ে লড়াই করতে বিএসএফ সক্ষম আছে। এনডিপিএস মামলায় তদন্তের জন্য আটক ব্যাক্তিকে স্থানীয় পুলিশ অথবা এনসিবির হাতে তুলে দেওয়া হয়ে থাকে। বিএসএসফের দায়িত্ব হল নেশাসামগ্রী সহ নেশাকারবারিকে আটক করা.

এদিন তিনি আরও বলেন, ত্রিপুরায় এখন বৈরী আনাগোনা সক্রিয় নয়। ত্রিপুরায় এখনও কিছু স্থানে কাঁটাতারের বেড়া নেই। ওই সব স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পূর্ণ হলে ত্রিপুরায় নানাভাবে উপকৃত হবে। অবৈধ অনুপ্রবেশ আটকানো সম্ভব হবে। যা এখন আমাদের কাছে সবচেয়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।তাছাড়া, ওই সব স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পূর্ণ হলে অন্য রাষ্ট্র থেকে অবৈধভাবে এসে যুবকরা এই রাজ্যে চাকরি নিতে পারবেন না। তাতে, ত্রিপুরায় বেকারত্ব হ্রাস পাবে এবং নেশার বাড়বাড়ন্ত অনেকটাই কমবে বলে মনে করেন তিনি।

এদিন তিনি আরও বলেন, সীমান্তের এপারে-ওপারে বিভিন্ন অপরাধমূলক কাজ হচ্ছে। সচেতনতার দিক দিয়ে  সেগুলি দমনে বিভিন্ন টেকনোলজির সাহায্যে নেওয়া হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা বিভাগের সাহায্য নিয়ে সীমান্ত অপরাধ দমন করা চেষ্টা করা হচ্ছে।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top