News Flash

  • Home
  • খেলা
  • মেসির সেই পরম আরাধ্য বিশ্বকাপের এক বছর পূর্তি হল সোমবার
Image

মেসির সেই পরম আরাধ্য বিশ্বকাপের এক বছর পূর্তি হল সোমবার

আর্জেন্টিনা, ১৮ ডিসেম্বর(হি.স.): ডিসেম্বরের ১৮ তারিখ, ২০২২। এই দিনের লিওনেল মেসির স্বপ্ন পূরণের দিন। কাতার বিশ্বকাপ জিতে মেসি আজন্ম লালিত এক স্বপ্ন পূরণ করেন ১৮ ডিসেম্বর। গত বছরের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ফ্রান্স। দুই দলের কাছেই লক্ষ্য ছিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতা। বিশ্বজয়ের লক্ষ্যে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা।অনেকেই ভেবেছিলেন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে গেছে। কিন্তু সব রোমাঞ্চ যে অপেক্ষা করেছিল দ্বিতীয়ার্ধের জন্য। ৯৭ সেকেন্ডের ব্যবধানে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লড়াইয়ে ফিরেছিল ফ্রান্স।

এই সময় ফ্রান্সের আক্রমণে দিশেহারা হয়ে পড়েছিল আর্জেন্টিনা। কিন্তু মেসির মনেও হয়তো ছিল মারাকানায় ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির মারিও গোৎসের শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হওয়ার কথাটা। তা ভুলে যাননি মেসিও তার তিন কাঠির প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ। তাই মাতিনেজ শূন্য হাতে ফিরতে দেননি মসিকে। পুরো টুর্নামেন্টের মতো ফাইনালেও আর্জেন্টিনার গোলপোস্ট তিনি সামলেছেন অতন্দ্র প্রহরীর মতো। অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনাল ৩-৩ গোলে ড্র হওয়ার পর ৪-২ ব্যবধানে টাইব্রেকারে জেতে আকাশি নীলরা। মেসির নেতৃত্বে ৩৬ বছর পর বিশ্বকাপ খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা।

মেসির বিশ্বকাপ জয়ের এই দিনটি আজ আর্জেন্টিনা দারুণভাবে উদযাপিত হচ্ছে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top