News Flash

Image

বিপুল পরিমাণ মাদকসহ ধৃত পাচারকারী

কলকাতা, ১৬ ডিসেম্বর (হি.স.) : পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে। শনিবার এসটিএফের এসপি আইপিএস ইন্দ্রজিৎ বসু এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর শিলিগুড়ি পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বেঙ্গল সাফারির কাছে হাইওয়েতে দশ চাকার ট্রাক থামায়। ভক্তিনগর থানার অন্তর্গত এই এলাকায় ট্রাকটিকে থামিয়ে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর দাম আনুমানিক ১৫ লক্ষ টাকা। ট্রাক চালককে আটক করা হয়েছে। সে কোচবিহারের বাসিন্দা ৪৬ বছর বয়সী আজিজুল হক। তিনি জানিয়েছেন, এই গাঁজা বিহারে সরবরাহের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে তার অন্য সহযোগীদের খোঁজখবর নিতে শুরু করেছে পুলিশ।

Releated Posts

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026

এইমস দিল্লিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হল স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার, বর্তমানে স্থিতিশীল

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByByNews Desk Aug 18, 2026

জম্মু-কাশ্মীরে পৃথক দুই পথ দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১৭

জম্মু, ১৮ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীরে মঙ্গলবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই দুর্ঘটনায় মোট ১৭…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-নেপাল সীমান্তে পৃথক ঘটনায় দুই বিদেশি নাগরিক আটক বিহার ও উত্তরপ্রদেশে

বিহার/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে পৃথক দুটি ঘটনায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা সংস্থাগুলি। মঙ্গলবার আধিকারিকরা…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top