News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়কে স্মরণ করল বিএসএফ
Image

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়কে স্মরণ করল বিএসএফ

আগরতলা, ১৬ ডিসেম্বর : শালবাগান স্থিত ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে সীমান্ত নিরাপত্তা বাহিনী ১৯৭১ সালের যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শহীদদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ. রাম কৃপাল সিং, ডিআইজি (পিএসও), ত্রিপুরা ফ্রন্টিয়ারের দায়িত্বপ্রাপ্ত আইজি। অনুষ্ঠানে বিএসএফের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সৈন্যরা উপস্থিত ছিলেন।

আইজি বলেন, আমাদের বীরাঙ্গনাদের বীরত্বপূর্ণ কাজ সম্পর্কে অধ্যয়ন করতে হবে এবং তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বর্ডার সিকিউরিটি ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ নামে নতুন দেশটির জন্ম হয়। বিএসএফ প্রতিটি ফ্রন্টে ভারতীয় সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিল। মুক্তিযোদ্ধাদের শুধু প্রশিক্ষিতই নয়, বিএসএফ কর্তৃক সামরিক সহায়তাও দেওয়া হয়েছিল। নিরীহ বাঙ্গালী জনগণের উপর পাকবাহিনী কর্তৃক আরোপিত বর্বরতার বিরুদ্ধে লড়াই করার জন্য বিএসএফকে শক্তিশালী ও প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top