News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মমতার সঙ্গে দিল্লি যাচ্ছেন অভিষেক
Image

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মমতার সঙ্গে দিল্লি যাচ্ছেন অভিষেক

কলকাতা, ১৬ ডিসেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করতে ১৭ ডিসেম্বর রবিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ওইদিনই দিল্লি যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড থাকবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রবিবার বেলা সাড়ে ৩টেয় দিল্লির বিমান ধরবেন তিনি।

১৯ ডিসেম্বর জোট ইন্ডিয়ার স্টিয়ারিং কমিটির বৈঠক রয়েছে। ১৪ জনের এই কমিটিতে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই বৈঠকে মঙ্গলবার যোগ দেবেন তিনি। এরপর ২০ ডিসেম্বর সকাল ১১টায় নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনা, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের বকেয়ার দাবি নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল। এর আগে বকেয়ার দাবিতে তৃণমূলের সাংসদ নেতারা দিল্লিতে গিয়েছেন অভিষেকের নেতৃত্বে। ধরনা, প্রতিবাদে মুখর হয়েছে রাজধানী। অভিষেক-সহ একাধিক তৃণমূল সাংসদকে আটকও করা হয় সেদিন। এবার বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মমতা। সঙ্গে অভিষেক-সহ সাংসদদের এক প্রতিনিধি দল।

Releated Posts

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top