News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের সমাজ কল্যাণ বিভাগ নভেম্বর মাসে পরিষেবা প্রদানে রাজ্যে সেরা প্রদর্শন
Image

করিমগঞ্জের সমাজ কল্যাণ বিভাগ নভেম্বর মাসে পরিষেবা প্রদানে রাজ্যে সেরা প্রদর্শন

করিমগঞ্জ (অসম) ১৫ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জের সমাজ কল্যাণ বিভাগ নভেম্বর মাসে আঙ্গনওয়াডি কেন্দ্রগুলির মাধ্যমে বিভিন্ন পরিষেবা প্রদানে রাজ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করেছে। করিমগঞ্জের জেলা সমাজ কল্যাণ আধিকারিক সৈয়দ আহিদুল ইসলাম জানিয়েছেন, জেলা সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অঙ্গনওয়াডি কেন্দ্রগুলি নভেম্বর মাসে ২১ দিন পর্যন্ত খোলা থাকা, কেন্দ্রগুলিতে শিশুদের উপস্থিতির হার, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে শিশুদের প্রদান করা প্রাক বিদ্যালয় শিক্ষা, রান্না করা খাদ্য প্রদান করায় সর্বোচ্চ পরিষেবা প্রদান করেছে।

পাশাপাশি, গর্ভবতী মহিলা, দুগ্ধ পান করানো মাতৃ এবং অপুষ্টিগ্রস্ত শিশুদের জন্য ঘরে ঘরে পুষ্টিকর আহার প্রদান করা হয়েছে সবথেকে বেশি। এদিকে নভেম্বর মাসে অঙ্গনওয়াডি কর্মীদের গৃহ ভ্রমণ করে গর্ভবতী মহিলা, অপুষ্টি গ্রস্ত শিশু ইত্যাদি তদারকির ক্ষেত্রেও অবস্থান রয়েছে শীর্ষে। এছাড়া শিশুদের বিকাশ তদারকি করতে ওজন, উচ্চতা ইত্যাদি পরিমাপ করা হয়েছে সর্বোচ্চ। এতে নভেম্বর মাসে রাজ্যের সমাজ কল্যাণ বিভাগ থেকে এই পরিষেবাগুলি প্রদানের ক্ষেত্রে করা সমীক্ষা অনুসারে করিমগঞ্জ জেলা রাজ্যের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top