News Flash

  • Home
  • দেশ
  • তুষারপাতে বিধ্বস্ত সিকিমে ৮০০ পর্যটককে উদ্ধার করল সেনা
Image

তুষারপাতে বিধ্বস্ত সিকিমে ৮০০ পর্যটককে উদ্ধার করল সেনা

গ্যাংটক, ১৪ ডিসেম্বর (হি. স.) : প্রবল তুষারপাতে বিধ্বস্ত গোটা সিকিম। এদিকে ঘুরতে গিয়ে পূর্ব সিকিমে আটকে পড়েছেন প্রায় কয়েক হাজার পর্যটক। সেই দুর্গম এলাকা থেকে পর্যটকদের উদ্ধার করতে এগিয়ে গেলেন ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে ৮০০ জনকে উদ্ধার করেছে সেনা।

উদ্ধার হওয়া পর্যটকদের সেনা ব্যারাকেই এনে রাখা হয়েছে। সেখানেই তাঁদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি তাঁদের শীতবস্ত্র, গরম খাবারও দেওয়া হয়েছে। সূত্রের খবর, বহু পর্যটককে উদ্ধার করা হলেও এখনও পূর্ব সিকিমের কিছু অংশে প্রায় ৩০০ পর্যটক আটকে রয়েছে। তাঁদেরও যত দ্রুত সম্ভব উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে সিকিমে এখনও তুষারপাত হচ্ছে। প্রতিকূল আবহাওয়া রয়েছে সেখানে। সেই কঠিন পরিস্থিতির মধ্যেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় জওয়ানরা।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top