News Flash

  • Home
  • বিনোদন
  • বৈষ্ণদেবীর পর ডাঙ্কি মুক্তির আগে এবার সাঁই বাবার মন্দিরে শাহরুখ
Image

বৈষ্ণদেবীর পর ডাঙ্কি মুক্তির আগে এবার সাঁই বাবার মন্দিরে শাহরুখ


মুম্বই, ১৪ ডিসেম্বর (হি. স.) দিনকয়েক আগেই শাহরুখ খানকে দেখা গিয়েছিল বৈষ্ণদেবী মন্দিরে পুজো দিতে। আর এবার মেয়ে সুহানাকে নিয়ে গেলেন কিং খান মহারাষ্ট্রের বিখ্যাত শিরডি সাঁই বাবার মন্দির দর্শনে। মেয়ে আর বাবার এই আধ্যাত্মিক দর্শনের ভিডিয়ো আপাতত ঘুরছে সোশ্যাল মিডিয়াতে।

সাঁই বাবার মন্দির আসা দর্শনার্থীরা ভিড় জমান শাহরুখ-সুহানাকে একঝলক দেখতে। ভিড় সামলাতে বেশ হিমসিম খেতে হচ্ছিল নিরাপত্তরক্ষীদের। বেশ কয়েকজন ভক্তের সঙ্গে হেসে হেসে কথাও বললেন কিং খান।

মিন্ট গ্রিন সালোয়ার পরে মন্দিরে যান সুহানা। চুল খোলা। পিছনে দেখতে পাওয়া গেল শাহরুখ খানের ম্যানেজার পূজাকে। সাদা টি-শার্ট, নীল জ্যাকেট, মাথায় টুপি, ট্র্যাকস্যুট পরেছিলেন শাহরুখ। চোখে কালো চশমা।
২০২৩ সালের ডিসেম্বর মাসের বিশেষ উল্লেখযোগ্য শাহরুখ আর সুহানা দুজনের কাছেই। দ্য আর্চিস দিয়ে বলিউডে পা রেখেছেন কিং খান-কন্যা। অন্য দিকে, ডিসেম্বরেই আসছে চলতি বছরে শাহরুখের তৃতীয় ছবি ডাঙ্কি। আর তার আগে ভগবান দর্শনে তাঁরা।

Releated Posts

‘পরম সত্য বলেছেন’, শান্তি নিয়ে সঞ্জয় দত্তের মন্তব্যকে সমর্থন কংগ্রেসের

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): ভারতে আগের মতো শান্তির অনুভূতি আর পান না—বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের সাম্প্রতিক এই মন্তব্যকে…

ByByNews Desk Oct 5, 2026

রাজ্যসভা নির্বাচনে উত্তরাখণ্ডে দীনেশ আর্য, বাংলায় কোয়েল মল্লিককে প্রার্থী করল বিজেপি

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ২০২৬ সালের রাজ্যসভা দ্বিবার্ষিক নির্বাচনে উত্তরাখণ্ড থেকে দীনেশ আর্য এবং পশ্চিমবঙ্গ থেকে রুক্মিণী মল্লিক…

ByByNews Desk Oct 4, 2026

বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট, অস্ত্রোপচার হবে নুশরাত ভারুচার; এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফেরানোর প্রস্তুতি

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): কাজ ও ছুটি কাটাতে বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘দৃশ্যম’-এর সঙ্গীত বরাবরই নিজেই একটি চরিত্র: অজয় দেবগন

মুম্বই, ১ অক্টোবর (আইএএনএস): ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে সঙ্গীত বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানালেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top