News Flash

  • Home
  • খেলা
  • মহিলা টি-‌২০ :‌ অরুণাচলের বিরুদ্ধে প্রত্যাশিত জয় ত্রিপুরার, পূজার ৯৪
Image

মহিলা টি-‌২০ :‌ অরুণাচলের বিরুদ্ধে প্রত্যাশিত জয় ত্রিপুরার, পূজার ৯৪

ত্রিপুরা-‌১৫৬/‌৬

অরুনাচল প্রদেশ-‌৯৪/‌৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর।। তৃতীয় ম্যাচে এসে জয়ের স্বাদ পেলো ত্রিপুরা। পরাজিত করলো দুর্বল অরুনাচল প্রদেশকে। ৬২ রানে। অনূর্ধ্ব-‌২৩ বালিকাদের টি-‌২০ ক্রিকেটে। পশ্চিম বঙ্গের সল্ট লেইকের ২২ ইয়ার্ড মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার গড়া ১৫৬ রানের জবাবে অরুনাচল প্রদেশ ৯৪ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার দলনায়িকা পূজা পালের অধিনায়কোচিত ইনিংস দলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরা নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে। পঞ্চম উইকেটের জুটিতে অম্বেষা দাস এবং পূজা পালের দাযিত্বশীল ইনিংসে বড় স্কোর গড়াতে সক্ষম হয় ত্রিপুরা। পঞ্চম উইকেটে ওই জুটি ৫০ বল খেলে ৭৮ রান যোগ করেন। পূজা ৩২ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৬০ রানে অপরাজিত থেকে যান। এছাড়া অম্বেষা ২৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, অনামিকা দাস ২৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। অরুনাচল প্রদেশের পক্ষে এন আকার ৩১ রান দিয়ে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে অরুনাচল প্রদেশ নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৯৪ রান করতে সক্ষম হয়। ওপেনার আভি ৫৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯ রানে অপরাজিত থেকে যান। এছাড়া মেঘা শর্মা ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। ত্রিপুরার পক্ষে অম্বেষা দাস ১২ রান দিয়ে ২ টি এবং সেবিকা দাস ১৫ রান দিয়ে ১ টি উইকেট পেয়েছেন। ১৫ ডিসেম্বর ত্রিপুরার চতুর্থ প্রতিপক্ষ কেরল।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top