News Flash

  • Home
  • খেলা
  • যুবক সংঘের মাঠে শ্যাম হরি শর্মা স্মৃতি প্রাইজমানি ভলিবল
Image

যুবক সংঘের মাঠে শ্যাম হরি শর্মা স্মৃতি প্রাইজমানি ভলিবল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর।।  শ্যাম হরি শর্মা স্মৃতি প্রাইজমানি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিজেপি ত্রিপুরা স্পোর্টস সেল এবং বদদোয়ালীস্থিত যুবক সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত দিবা-রাত্রীর এই দুই দিনব্যাপী টুর্নামেন্ট ২৪ ও ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বড়দোয়ালীস্থিত যুবক সংঘের মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক ক্লাব, সংগঠন বা সংস্থাকে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে টুর্নামেন্ট কমিটির সঙ্গে যোগাযোগ করে এন্ট্রি ফি সহ নাম জমা দিতে অনুরোধ করা হচ্ছে। চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি কুড়ি হাজার টাকা এবং রানার্সআপ দলকে দশ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে। প্রাইজমানি ও ট্রফি রয়েছে সেরা খেলোয়াড়দের জন্যও। সদরের বাইরে থেকে আগত টিমগুলোকে প্রয়োজনে উদ্যোক্তাদের পক্ষ থেকে থাকার ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, সারা রাজ্য থেকে সর্বাধিক ষোলটি টিম এতে অংশগ্রহণ করবে বলে উদ্যোক্তাদের প্রত্যাশা। আজ বেলা ১১ টায় যুবক সংঘের ক্লাব গৃহে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তাদের পক্ষ থেকে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তাদের পক্ষে কর্পোরেটর অভিজিৎ মৌলিক, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের নবনিযুক্ত জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা, আরবান সেল এর তথা টেকনিক্যাল কমিটির কনভেনার বিমান দেব, যুবক সংঘের প্রেসিডেন্ট দেবাশীষ রায়, সেক্রেটারি নারায়ণ দেবনাথ, অর্গানাইজিং সেক্রেটারি বিশ্বজিৎ দেব, জয়েন্ট সেক্রেটারি বিজন সাহা, সুজিত সরকার ও দেবজিৎ দাস প্রমূখ উপস্থিত ছিলেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top