News Flash

  • Home
  • দিনের খবর
  • সংসদের নিরাপত্তায় ত্রুটির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব দেওয়া উচিত : খাড়গে
Image

সংসদের নিরাপত্তায় ত্রুটির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব দেওয়া উচিত : খাড়গে

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.) : সংসদের নিরাপত্তায় ত্রুটির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব দেওয়া উচিত, বলে মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার সংসদে আচমকাই দর্শক গ্যালারি থেকে দুজনের হামলা করার বিষয়ে খাড়গে এই মন্তব্য করেন।

রাজ্যসভার বিরোধী দলের নেতা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এপ্রসঙ্গে জানান, বুধবার সংসদের নিরাপত্তায় একটি বড় ত্রুটি হয়েছে। এটি একটি গুরুতর বিষয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত উভয় কক্ষে এই বিষয়টি নিয়ে জবাব দেওয়া। খাড়গে বুধবার রাজ্যসভায় ফ্লোরের মাধ্যমে এই দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমরা চাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের উভয় কক্ষে এই বিষয়ে উত্তর দিন।” তিনি বলেন, প্রশ্ন হল এত কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কীভাবে লোকসভার দর্শক গ্যালারি থেকে দু’জন লোক ভিতরে এসে হাউসে ঢুকে গ্যাস ছড়াতে শুরু করলেন এবং স্লোগান দিতে লাগলেন ? আমরা আশা করি সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে। আমরা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। চেয়ারম্যান, খাড়গের প্রশ্নের উত্তরে জানান, লোকসভার দর্শক গ্যালারিতে যারা অনুপ্রবেশ করেছিল তারা ইতিমধ্যে ধরা পড়েছে। মামলার তদন্ত চলছে। ফলাফল আসার সঙ্গে সঙ্গে তিনি সদস্যদের জানাবেন।

বুধবার লোকসভার কার্যক্রম চলাকালীন দর্শক গ্যালারি থেকে দুই যুবক ঝাঁপিয়ে পড়ে হাউসে। উভয় যুবক স্লোগান দেয় এবং রঙিন গ্যাস স্প্রে করে। এর জেরে সংসদে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং লোকসভার স্পিকার কার্যবিবরণী মুলতবি করতে বাধ্য হন।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top