News Flash

  • Home
  • দেশ
  • বিদ্যুৎ-মামলায় হাই কোর্ট বিরক্ত পুলিশি ভূমিকায়
Image

বিদ্যুৎ-মামলায় হাই কোর্ট বিরক্ত পুলিশি ভূমিকায়

কলকাতা, ১৩ ডিসেম্বর, (হি.স.) : রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে আপনারা তাঁকেও অভিযুক্ত বানিয়ে দিতেন। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মামলায় এমনই মন্তব্য কলকাতা হাইকোর্টের। পুলিশের আচরণে বিরক্তি হয়ে প্রশ্ন তোলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে মামলা চলছিল কলকাতা হাই কোর্টে। হঠাৎই বিচারপতির প্রশ্ন ছুটে এল পুলিশকে লক্ষ্য করে। স্বরে স্পষ্ট বিরক্তি। বিচারপতি পুলিশের কাছে এই প্রশ্ন করেন।

বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে। তাঁর বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ। বুধবার সেই মামলারই শুনানি চলছিল হাই কোর্টে।

গত ৭ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লেখেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই চিঠিতে তিনি মুখ্যমন্ত্রীর শিল্পীসত্তা নিয়ে তাঁর মত প্রকাশ করেন। তার ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ। সেই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিদ্যুৎবাবু। বুধবার সেই মামলারই শুনানি চলছিল হাইকোর্টে। বিচারপতি বিদ্যুতের বিরুদ্ধে অভিযোগ শোনার পর পুলিশের ভূমিকা নিয়েই এদিন প্রশ্ন তোলেন।

Releated Posts

পাঞ্জাব সীমান্তে মাদকবিরোধী অভিযান জোরদার: তারন তারণে ৪৯০ এনডিপিএস মামলা, উদ্ধার ৪৭ কেজির বেশি হেরোইন

চণ্ডীগড়, ৪ মে: পাঞ্জাবের পাকিস্তান সীমান্তবর্তী তারন তারণ জেলায় মাদকচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাচ্ছে পুলিশ। গত তিন মাসে…

ByByNews Desk May 4, 2026

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ ৩ জনের বিরুদ্ধে এফআইআর

চিক্কামাগালুরু (কর্নাটক), ৪ মে: শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট পুনর্গণনাকে ঘিরে বিতর্কের জেরে জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ…

ByByNews Desk May 4, 2026

জেলে বন্দি বিআরএস নেতার সঙ্গে দেখা কেটিআরের, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেস সরকারের বিরুদ্ধে

হায়দরাবাদ, ৪ মে (আইএএনএস): তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুললেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর কার্যনির্বাহী সভাপতি…

ByByNews Desk May 4, 2026

বিক্রমশীলা সেতুর অংশ ভেঙে পড়া: তৎপর বিহার সরকার, সেনার সাহায্য চাওয়া হল

পাটনা, ৪ মে (আইএএনএস): ভাগলপুরে বিক্রমশীলা সেতু-র একটি অংশ ভেঙে পড়ার ঘটনার পর দ্রুত তৎপর হয়েছে বিহার সরকার।…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top