News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অর্থমন্ত্রী ও স্থানীয় বিধায়কের হাত ধরে বিশালগড়ে উদ্বোধন  হল ১৮১৭৩৬৯ টাকা ব্যয়ে নবনির্মিত কমন ফেসিলিটি সেন্টারের 
Image

অর্থমন্ত্রী ও স্থানীয় বিধায়কের হাত ধরে বিশালগড়ে উদ্বোধন  হল ১৮১৭৩৬৯ টাকা ব্যয়ে নবনির্মিত কমন ফেসিলিটি সেন্টারের 

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়,১৩ ডিসেম্বর : বিশালগড় , নারাউড়াস্থিত প্রভু জগদ্বন্ধু আশ্রমে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসরের অঙ্গ হিসেবে আজ আশ্রমের নবনির্মিত নাটমন্দিরে এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । শিবিরের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসকবন্ধু ব্রহ্মচারী মহারাজ ছিলেন উদ্বোধনী  অনুষ্ঠানের সভাপতি। 

বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন , সনাতন ধর্ম আমাকে ভালবাসতে শেখায় । দেশের প্রধানমন্ত্রী হিন্দু ধর্মের প্রতিটি প্রাচীন মন্দির সাজিয়ে তোলার চেষ্টা করছে । ধর্ম আমাদের বিভেদ মুছে একসাথে চলার বার্তা দেয় । মানব রক্তের বিকল্প নেই । রক্ত উৎপাদন করার কারখানা বিজ্ঞান এখনো তৈরী করতে পারে নি ।রক্ত দান আসলেই একটি ব্যতিক্রমী ভাবনা ‌। রক্তদানের মাধ্যমে সুদৃঢ় হয় মানবতার বন্ধন।তিনি এই ধরনের শিবির প্রতিবছর সংগঠিত করার পরামর্শ দেন । 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিধায়ক সুশান্ত দেব বলেন , সনাতন ধর্ম মানে প্রেমের ধর্ম । ধর্ম আমাদের মানবতার বার্তা দেয় । বিদ্বেষ – হানাহানি মুছে এক সাথে চলতে শেখায় ধর্ম । তাছাড়া  বক্তব্য রাখতে গিয়ে মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সম্পাদক বন্ধুগৌরব ব্রমচারী মহারাজ  সনাতন ধর্মের তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। 

ঐদিন বিধায়ক উন্নয়ন তহবিল থেকে নবনির্মিত কমন ফেসিলিটি সেন্টারের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় , বিধায়ক সুশান্ত দেব প্রমুখ । এ জন্য ব্যয় হয়েছে মোট ১৮ লক্ষ ১৭ হাজার ৩৬৯ টাকা । শিবিরে ২৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন । উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন আগরতলা মহানাম অঙ্গনের মঠাধ্যক্ষ সমাধিবন্ধু ব্রহ্মচারী, আইনজীবী নিতাই চৌধুরী , সংগঠনের আগরতলা সম্পাদক সুদীপ কুমার রায় ,জি বি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক গৌতম ভৌমিক, প্রমুখ ।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top