News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আবাস যোজনার ঘরের টাকা আত্মসাৎ করার অভিযোগ স্থানীয় নেতার বিরুদ্ধে
Image

আবাস যোজনার ঘরের টাকা আত্মসাৎ করার অভিযোগ স্থানীয় নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৩ ডিসেম্বর : ঊনকোটি জেলার কৈলাসহরের ধাতুছড়া এলাকায় এক মহিলার নামে বরাদ্দকৃত ঘরের টাকা স্থানীয় এক বিজেপি নামধারী নেতা আত্মসাৎ করেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ জানালে হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

কৈলাসহর ধাতুছড়া এলাকায় ১ ব্যক্তিকে মারধোর করার অভিযোগ উঠল ওই এলাকার শাসকদলীয় এক কর্মীর বিরুদ্ধে।  ওই এলাকার বাসিন্দা ভারতী বাল্মিকী দাস নামে এক মহিলা বিগত ৯ মাস পূর্বে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি তিনি ঘর পান।

জানা যায় ,ভারতি বাল্মিকী দাসের ব্যাংক একাউন্টে ঘরের প্রথম কিস্তির ৪৮ হাজার টাকা ঢুকেছে। অভিযোগ ওই এলাকার বাসিন্দা তথা বিজেপি দলের কর্মী বিজয় হালাম নামে এক ব্যক্তি ভারতি বাল্মিকী দাসকে বোকা বানিয়ে ৪৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এর প্রতিবাদ করেন ভারতী বাল্মিকী দাসের ছেলে বাপ্পন বাল্মিকী দাস। তখন নাকি বিজয় হালাম বাপন বাল্মিকী দাসকে দেখে নেবারও হুমকি দেয়।
এরই সূত্র ধরে মঙ্গলবার বিকেলবেলা বিজয় হালাম বাপ্পন বাল্মিকী দাসকে একা পেয়ে মাটিতে ফেলে বেধড়ক ভাবে মারপিট চালায়। যার ফলে বাপন বাল্মিকী দাস গুরুতরভাবে আহত হয়। পরবর্তী সময় বাপ্পন বাল্মিকী দাসকে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে বাপন বাল্মিকী দাস কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের কাছ থেকে আরোও জানা যায় যে বিজয় হালামের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী। পাশাপাশি ওই এলাকায় এসে দাপট দেখিয়ে ঘুরাফেরা করে ওই ব্যক্তি। তাকে কেউ কিছু বলার সাহস পায় না। উক্ত বিষয় নিয়ে বাপন বাল্মিকী দাসের স্ত্রী সুজাতা বাল্মিকী দাস কৈলাসহর থানায়  বিজয় হালামের বিরুদ্ধে একটি লিখিত  অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগমূলে তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতারের সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top