News Flash

Image

একগুচ্ছ ডিগ্রিধারী নীলম ধৃত সংসদ ভবনের ঘটনায়

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.) : সংসদ ভবনের ঘটনায় যে চার জনকে পাকড়াও করা হয়েছে, তার মধ্যে রয়েছেন নীলম নামে এক মহিলা। বছর ৪২-এর নীলম সিভিল সার্ভিস এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু, কেন এরকম একটা ঘটনায় তিনি জড়িয়ে গেলেন ? এ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইন্টেলিজেন্স ব্যুরো।

BA, MA, B.Ed, M.Ed, CTET, M.Phil and NET যোগ্যতা রয়েছে। একাধিকবার বেকারত্বের ইস্যু তুলেছে। এমনকী কৃষক আন্দোলনেও যোগ দিয়েছিল নীলম। ওর ছোট ভাই এ কথা জানিয়ে বলে, “আমরা জানতামও না যে ও দিল্লি গেছে। আমরা জানতাম, ও পড়াশোনার জন্য হিসারে রয়েছে। গত পরশুই আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল।”

মেয়ের উদ্বেগের কথা শোনালেন হরিয়ানার জিন্দে বসবসকারী নীলমের মা। তিনি বলেন, “নীলম বেকারত্ব নিয়ে চিন্তিত ছিল। আমি ওর সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু, ও দিল্লির বিষয়ে কখনও কিছু বলেনি। মেয়ে আমার কাছে আক্ষেপ করত এত উচ্চশিক্ষিত হয়েও কোনও চাকরি নেই। তাই মরে যাওয়াই ভাল।”

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top