News Flash

  • Home
  • দিনের খবর
  • এশিয়ান হাইওয়েতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৩
Image

এশিয়ান হাইওয়েতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৩

রাঙ্গালিবাজনা, ১৩ ডিসেম্বর (হি. স.): আলিপুরদুয়ারের এশিয়ান হাইওয়েতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ৩ জন। বুধবার বিকেল ঘটনাটি ঘটে।

আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ও ফালাকাটা ব্লকের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হয়। এদিকে বৃষ্টি শুরুর পরপরই মাদারিহাট থানা এলাকার মিল চৌপথিতে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারিহাটের দিক থেকে বীরপাড়ার দিকে যাচ্ছিল একটি ছোট মালবাহী গাড়ি। বিপরীত দিক থেকে আসছিল টম্যাটো বোঝাই একটি ট্রাক। দুটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ছোট গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারানোয় সেটি হাইওয়ে থেকে উলটে নীচে পড়ে যায়। দুই গাড়ির চালক ও সহকারীরা আহত হন। তবে কারও আঘাত গুরুতর নয়। ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top