News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপিএমের লোকাল কমিটির সেক্রেটারি সহ ২৪০ ভোটারের বিজেপিতে যোগদান
Image

সিপিএমের লোকাল কমিটির সেক্রেটারি সহ ২৪০ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৩ ডিসেম্বর : বাম দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ২৪০ জন ভোটার। সিপিআইএম দলের বিরুদ্ধে শোষনের অভিযোগ তুলেছেন তারা। ১৯ চড়িলাম মন্ডলের  ১৩,১৪,১৫ নং বুথের ব্রজপুর বাজারে বাজার সভার মাধ্যমে  সিপিএমের লোকাল কমিটির সেক্রেটারি অমৃত দাস সহ ৭০ পরিবারের ২৪০ জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকার তলে সামিল হয়। 

নবাগতদের দলে বরন করে নিয়েছেন চড়িলাম মন্ডলের মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ। নবাগতদের হাতে গেরুয়া পতাকা  তুলে দিয়ে বরন করে নিয়েছেন তারা। তাছাড়াও উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন  মন্ডল সম্পাদক তথা ৬নং শক্তি কেন্দ্রের ইনচার্জ গোপাল দোলনাথ  ও সিপাহীজলা উত্তরের যুব মোর্চার সহ-সভাপতি শ্যামল দেবনাথ সহ  ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাগন।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top